রাজধানীর শাহজাহানপুরের শান্তিবাগ এলাকার একটি বাসা থেকে ফাহিমুল ইসলাম (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে সে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে বলে পুলিশ জানায়।
শুক্রবার (৫ জুন) সকাল ১০টার দিকে শন্তিবাগের বাসা থেকে মরদেহটি উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিজ উদ্দিন মন্ডল বলেন, ‘খবর পেয়ে শান্তিবাগের বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।’
তিনি বলেন, ‘সকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে শান্তিবাগের বাসায় যায়। দরজা ভেঙে ওই যুবককে ফ্যানের সাথে গলায় লুঙ্গি পেচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পরে মরদেহ ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।’
তিনি আরও বলেন, মৃত ফাহিমের বাড়ি উত্তরখান কাচকুরা এলাকায়। বাবার নাম আব্দুল মান্নান। বর্তমানে শান্তিবাগের বাসায় শ্রী দেব নামে একজনের সাথে ভাড়া থাকতো। তিনি বিমানবন্দর সিভিল এভিয়েশনে লোডারের কাজ করতো। দুইদিন আগে রুমমেট শ্রীদেব রাঙ্গামাটি যায়। আজ সকাল ৮টার দিকে ফ্যানের সাথে লুঙ্গি পেচিয়ে ছবি তুলে শ্রীদেবের কাছে পাঠায় এবং লিখে দেয় আমি আত্মহত্যা করতেছি। কিন্তু শ্রীদেব প্রায় একঘণ্টা পর মোবাইলে বিষয়টি দেখত পেয়ে ৯৯৯-এ ফোন দেয়। তবে কেন তিনি আত্মহত্যা করেছেন কারণ জানা যায় নি।’
/কেএইচও