রাজধানীর জুরাইন রেলগেটে ট্রেনের ধাক্কায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক

বিবিধ

রাজধানীর জুরাইন রেলগেটে ট্রেন ধাক্কায় অজ্ঞাত (৬০) বছরের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।শুক্রবার (৫ জুন) বিকাল সারে ৪টার দিকে ঘটনাটি ঘটে।

2026-06-05T20:31:46+00:00
2026-06-05T20:31:46+00:00
 
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
বিবিধ
রাজধানীর জুরাইন রেলগেটে ট্রেনের ধাক্কায় নিহত ১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৮:৩১ পিএম 
প্রতীকী ছবি
রাজধানীর জুরাইন রেলগেটে ট্রেন ধাক্কায় অজ্ঞাত (৬০) বছরের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার (৫ জুন) বিকাল সারে ৪টার দিকে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক সন্ধ্যা সারে ৬টার দিকে মৃত ঘোষণা করেন। 


হাসপাতালে পথচারী মো. আবু জাফর বলেন, ‘বিকালে জুরাইন রেলগেটের পাশের রেললাইন দিয়ে হেঁটে যাচ্ছিল ওই ব্যক্তি। এসময় নারায়ণগঞ্জ থেকে ঢাকা গামী একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়। দেখতে দ্রুত তাকে আদ্ব-দীন হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে মারা যায়। ওই ব্যক্তির পড়নে ছিল কালো রঙের পাঞ্জাবি ও সাদা চেক লুঙ্গি।’ 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি। ঘটনাটি তদন্তের জন্য ঢাকা রেলওয়ে থানায় জানানো হয়েছে।

/কেএইচও
  বিষয়:   রাজধানী  জুরাইন  রেলগেট  ট্রেন  নিহত 


Advertisement
Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: