রাজধানীর গুলিস্তান থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

বিবিধ

রাজধানীর গুলিস্তান ফুলবাড়ীয়া ফ্লাইওভারের নিচ থেকে এক মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার আনুমানিক বয়স হবে ১ দিন।সোমবার (৯

2026-11-09T17:12:31+00:00
2026-11-09T17:12:31+00:00
 
  সোমবার, ৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬
বিবিধ
রাজধানীর গুলিস্তান থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৫:১২ পিএম 
সংগৃহীত ছবি
রাজধানীর গুলিস্তান ফুলবাড়ীয়া ফ্লাইওভারের নিচ থেকে এক মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার আনুমানিক বয়স হবে ১ দিন।

সোমবার (৯ নভেম্বর) দুপুরের দিকে মরদেহটি উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ। এরপর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হালিম বলেন, স্থানীয়দের খবরের মাধ্যমে দুপুরের দিকে ফুলবাড়ীয়া ফ্লাইওভারের নিচ থেকে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। এসময় নবজাতকটি একটি শপিং ব্যাগের মধ্যে ছিল।


এসআই আরও বলেন, নবজাতকের মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, কে বা কারা নবজাতকটিকে ব্যাগের ভিতরে করে ফেলে দিয়ে গেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   রাজধানী  গুলিস্তান  নবজাতক  মরদেহ উদ্ধার 


Advertisement
Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: