হামে মৃত্যু আরও ২, হাসপাতালে ভর্তি ১৪৪০

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশে হামের প্রকোপে মৃত্যু যেন থামছেই না। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে।

2026-11-09T16:17:50+00:00
2026-11-09T16:18:14+00:00
 
  সোমবার, ৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬
জাতীয়
হামে মৃত্যু আরও ২, হাসপাতালে ভর্তি ১৪৪০
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৪:১৭ পিএম  আপডেট: ০৯.১১.২০২৬ ৪:১৮ পিএম
গ্রাফিক : সময়ের আলো
দেশে হামের প্রকোপে মৃত্যু যেন থামছেই না। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৮৪ জনে। এই সময়ের মধ্যে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৪৪০ জন রোগী ভর্তি হয়েছেন।

সোমবার (৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে বলা হয়, রোববার (৮ নভেম্বর) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে দুজন মারা গেছেন। অপরদিকে, দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৪৪০ জন রোগী ভর্তি হয়েছেন।

বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৫৪৭ জন, রাজশাহীতে ৫৩, সিলেটে ২০৫, চট্টগ্রামে ২৬০ জন, বরিশালে ১৪১, ময়মনসিংহে ১০২, খুলনায় ১০৪ এবং রংপুরে ২৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ১৪ হাজার ২৫১ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ২ লাখ ৫ হাজার ৩৮৩ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।

একই সময়ে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে মোট ২ লাখ ৪০ হাজার ১৯৯ জনে। পরীক্ষা-নিরীক্ষা ও যাচাই বাছাই শেষে তাদের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২৪ হাজার ৫২৩ জন।

সময়ের আলো/এসকে
  বিষয়:   হাম  মৃত্যু  আরও  হাসপাতাল  ভর্তি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: