সংসদের চতুর্থ অধিবেশন আজ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে আজ সোমবার বিকেল ৪টা ২০ মিনিটে। অধিবেশনে তিনটি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ উত্থাপন করা হবে। আগামী

2026-11-09T09:28:28+00:00
2026-11-09T09:28:28+00:00
 
  সোমবার, ৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬
জাতীয়
সংসদের চতুর্থ অধিবেশন আজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:২৮ এএম 
আগামী ১৮ নভেম্বর পর্যন্ত চলবে সংসদ অধিবেশন। ছবি : সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে আজ সোমবার বিকেল ৪টা ২০ মিনিটে। অধিবেশনে তিনটি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ উত্থাপন করা হবে। আগামী ১৮ নভেম্বর পর্যন্ত চলবে এই অধিবেশন।

উত্থাপিত হতে যাওয়া অধ্যাদেশ তিনটি হলো পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ-২০২৬, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ-২০২৬ এবং বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ-২০২৬। তৃতীয় ও চতুর্থ অধিবেশনের মধ্যবর্তী সময়ে এগুলো জারি করা হয়েছিল।

রোববার (৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের সময়সূচি নির্ধারণ করা হয়। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।


সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি ছুটির দিন শুক্র ও শনিবার ছাড়া আগামী ১৮ নভেম্বর পর্যন্ত প্রতিদিন বিকেল ৪টা ২০ মিনিটে সংসদের বৈঠক বসবে।

এদিকে অধিবেশনকে সামনে রেখে প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীদের উত্তর দেওয়ার জন্য মোট ৩ হাজার ৭৫১টি প্রশ্ন জমা পড়েছে। এর মধ্যে প্রধানমন্ত্রীকে উত্তর দেওয়ার জন্য ১৭৪টি এবং অন্যান্য মন্ত্রীদের জন্য ৩ হাজার ৫৭৭টি প্রশ্ন রয়েছে।

এ ছাড়া বিধি-৭১ অনুযায়ী মনোযোগ আকর্ষণের ৯২টি এবং বিধি-১৩১ অনুযায়ী সিদ্ধান্ত প্রস্তাবের ২৮১টি নোটিশ জমা পড়েছে।

উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষ হয়েছিল। পরে ১৪ অক্টোবর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর চতুর্থ অধিবেশন আহ্বান করেন।


সময়ের আলো/এমকে
  বিষয়:   সংসদ  চতুর্থ অধিবেশন  আজ 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: