প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ২:৪৭ এএম
ছবি : সংগৃহীত রাজধানীর ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (৮ নভেম্বর) রাত ১০টা ১০ মিনিটের দিকে দুর্বৃত্তরা এ বিস্ফোরণ ঘটায়। তবে এতে কেউ হতাহত হয়নি।
রাত ১২টা ২০ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন।
তিনি জানান, রাত ১০টা ১০ মিনিটের দিকে ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
সময়ের আলো/এসএকে