প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ২:১৭ এএম
ছবি : সংগৃহীত রাজধানীতে পৃথক স্থানে আরও কয়েকটি নাশকতার ঘটনা ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনের বাইরে ও নীলক্ষেত মোড়ে দুটি ককটেল বিস্ফোরণ ঘটেছে। এ ছাড়া ভাটারা এলাকায় একটি স্কুলবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মিরপুরে চলন্ত একটি গাড়ি লক্ষ্য করেও ককটেল নিক্ষেপের ঘটনা পর এবার পান্থপথে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
রোববার (৮ অক্টোবর) সন্ধ্যার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনের বাইরে এবং নীলক্ষেত মোড়ে পৃথক দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
একই দিন সন্ধ্যায় রাজধানীর ভাটারা থানা এলাকায় একটি স্কুলবাসে আগুন দেওয়া হয়। নতুনবাজারের ১০০ ফুট সড়কে ভাটারা থানার কিছুটা সামনে বাসটিতে আগুন দেওয়া হয়।
এ ছাড়া রাত পৌনে ৯টার দিকে মিরপুরের সনি সিনেমা হলের সামনে একটি চলন্ত গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়।
তবে এসব পৃথক ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
সময়ের আলো/এসএকে