রাজধানীর ৫ এলাকায় ককটেল বিস্ফোরণ, রাতভর পাহারায় বিএনপি নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, মগবাজার, মিরপুর ও পল্লবীতে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এক পুলিশ সদস্য

2026-11-09T01:19:08+00:00
2026-11-09T01:19:08+00:00
 
  সোমবার, ৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬
জাতীয়
রাজধানীর ৫ এলাকায় ককটেল বিস্ফোরণ, রাতভর পাহারায় বিএনপি নেতাকর্মীরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১:১৯ এএম 
ছবি : সংগৃহীত
রাজধানীর শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, মগবাজার, মিরপুর ও পল্লবীতে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এক পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ছাড়া শাহবাগ থানা এলাকায় ককটেল নিক্ষেপের সময় তিনজনকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনতা ও বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার পর থেকে রাত পৌনে ৯টা পর্যন্ত বিভিন্ন এলাকায় এসব বিস্ফোরণের ঘটনা ঘটে।

জানা গেছে, রাত সাড়ে ৭টার দিকে পল্লবী থানার সামনের ফ্লাইওভার থেকে থানা চত্বরে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে এক পুলিশ সদস্য আহত হন। প্রায় একই সময়ে মগবাজারে সিআইডি কার্যালয় চত্বরে একটি ককটেল নিক্ষেপ করা হয়। সেটি পুলিশের একটি গাড়ির ওপর বিস্ফোরিত হয়।

এদিকে একই সময়ের কাছাকাছি শাহবাগ থানাধীন জাতীয় জাদুঘর ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়ও একাধিক ককটেল নিক্ষেপ করা হয়। এ সময় উপস্থিত জনতা ও বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ধাওয়া দিয়ে তিনজনকে আটক করেন। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এরপর রাত পৌনে ৯টার দিকে মিরপুরের সনি সিনেমা হলের সামনে একটি চলন্ত গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়।


একের পর এক ককটেল বিস্ফোরণ ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। রাতে জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ সমাবেশ করে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। পরে একটি মিছিল নিয়ে শাহবাগ থানায় যান ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এ ধরনের নৈরাজ্য কোনোভাবেই চলতে দেওয়া হবে না জানিয়ে সোমবার ভোর ৬টা পর্যন্ত রাজপথে অবস্থানের ঘোষণা দেন তারা।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   রাজধানী  ককটেল বিস্ফোরণ  বিএনপি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: