সংসদের চতুর্থ অধিবেশন বসছে সোমবার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

টানা ৬০ দিনের বিরতি শেষে সোমবার (৯ নভেম্বর) বসছে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন। বিকেল সাড়ে ৩টায় শুরু হতে যাওয়া এ

2026-11-08T19:20:42+00:00
2026-11-08T19:30:00+00:00
 
  রবিবার, ৮ নভেম্বর ২০২৬,
২৪ কার্তিক ১৪৩৩
রবিবার, ৮ নভেম্বর ২০২৬
জাতীয়
সংসদের চতুর্থ অধিবেশন বসছে সোমবার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ৭:২০ পিএম  আপডেট: ০৮.১১.২০২৬ ৭:৩০ পিএম
সোমবার বিকেল সাড়ে ৩টায় শুরু হতে যাওয়া অধিবেশনে সংসদের নিয়মিত কার্যক্রম পরিচালিত হবে। ছবি : সংগৃহীত
টানা ৬০ দিনের বিরতি শেষে সোমবার (৯ নভেম্বর) বসছে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন। বিকেল সাড়ে ৩টায় শুরু হতে যাওয়া এ অধিবেশনে সংসদের নিয়মিত কার্যক্রম পরিচালিত হবে।

গত ১৪ অক্টোবর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবিধানের ৭২(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন। সংবিধান অনুযায়ী, সংসদের একটি অধিবেশন শেষ হওয়ার পর পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠক অনুষ্ঠানে ৬০ দিনের বেশি বিরতি রাখা যায় না।


এর আগে গত ১০ সেপ্টেম্বর মাত্র ৯টি বৈঠকের পর সংসদের তৃতীয় অধিবেশন মুলতবি করা হয়। এর আগে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন ২৭ কার্যদিবস চলার পর গত ১৫ জুলাই মুলতবি হয়েছিল।

বাজেট অধিবেশনে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস করে সংসদ। বিএনপি সরকারের অধীনে এটিই ছিল প্রথম জাতীয় বাজেট।

উল্লেখ্য, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের পর ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। ওই অধিবেশনে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা অধ্যাদেশের বিপরীতে আনা ৯১টিসহ মোট ৯৪টি বিল পাস হয়। এ ছাড়া কয়েকটি সংসদীয় কমিটিও গঠন করা হয়।


সময়ের আলো/এমকে
  বিষয়:   সংসদ  চতুর্থ অধিবেশন  সোমবার 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: