প্রকাশ: রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ৫:৩৩ পিএম আপডেট: ০৮.১১.২০২৬ ৫:৩৯ পিএম
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর । ছবি : সংগৃহীত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর জানিয়েছেন, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সৌদি আরবে নিহত ৭ প্রবাসীর মরদেহ দ্রুততম সময়ে দেশে ফেরাতে উদ্যোগ নেওয়া হয়েছে।
রোববার (৮ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।
পোস্টে তিনি লেখেন, সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাতজন বাংলাদেশি প্রবাসীর মৃত্যুতে আমি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি। আমি নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপনের পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।
তিনি আরও লেখেন, নিহতদের মরদেহ দ্রুততম সময়ে দেশে ফিরিয়ে আনতে এরইমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে সার্বিক সহযোগিতা নিশ্চিত করতে মন্ত্রণালয় প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে।
এর আগে, সৌদিতে নিহত এ সাত বাংলাদেশির মৃত্যুতে শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শোকবার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং তাদের রুহের মাগফিরাত কামনা করেন। একইসঙ্গে তিনি আহতদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন।
সময়ের আলো/কেএইচও