থামছেই না হাম উপসর্গে মৃত্যু, আরও ২ প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে দুজনের মৃত্যু হয়েছে। একই সময় সারাদেশে এক হাজার ২২৫ জন হাম উপসর্গ ও নিশ্চিত

2026-11-08T16:37:34+00:00
2026-11-08T16:37:34+00:00
 
  রবিবার, ৮ নভেম্বর ২০২৬,
২৪ কার্তিক ১৪৩৩
রবিবার, ৮ নভেম্বর ২০২৬
জাতীয়
থামছেই না হাম উপসর্গে মৃত্যু, আরও ২ প্রাণহানি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ৪:৩৭ পিএম 
২৪ ঘণ্টায় হাম উপসর্গে দুজনের মৃত্যু হয়েছে। ছবি : সংগৃহীত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে দুজনের মৃত্যু হয়েছে। একই সময় সারাদেশে এক হাজার ২২৫ জন হাম উপসর্গ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে।

রোববার (৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ১৩৮ জন এবং গত ১৫ মার্চ থেকে ৮ নভেম্বর পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা দুই লাখ ৩৮ হাজার ৮৪০ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৮৭ জন এবং গত ১৫ মার্চ থেকে ৮ নভেম্বর পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২৪ হাজার ৪৪২ জন।


গত ১৫ মার্চ থেকে ৮ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছে দুই লাখ ১২ হাজার ৯৭৯ জন।

একই সময় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে দুই লাখ চার হাজার ৪৯ জন। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে দুজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ৮ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট এক হাজার ১৭৭ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ৮ নভেম্বর পর্যন্ত নিশ্চিত হামে ১০৫ জনের মৃত্যু হয়েছে।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   হাম উপসর্গ  মৃত্যু  প্রাণহানি 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: