দুই হাজার বন্দিকে ক্ষমা করলেন ইরানের সর্বোচ্চ নেতা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

শিয়া মুসলমানদের অন্যতম প্রধান ও পবিত্র উৎসব ঈদুল গাদির উপলক্ষে দুই হাজারের বেশি দণ্ডপ্রাপ্ত বন্দির সাজা মওকুফ করেছেন ইরানের সর্বোচ্চ

2026-06-05T23:08:42+00:00
2026-06-05T23:08:42+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
দুই হাজার বন্দিকে ক্ষমা করলেন ইরানের সর্বোচ্চ নেতা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ১১:০৮ পিএম 
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনি। সংগৃহীত ছবি
শিয়া মুসলমানদের অন্যতম প্রধান ও পবিত্র উৎসব ঈদুল গাদির উপলক্ষে দুই হাজারের বেশি দণ্ডপ্রাপ্ত বন্দির সাজা মওকুফ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনি।  

শুক্রবার (৫ জুন) দেশটির বিচার বিভাগ এ তথ্য জানিয়েছে। বিচার বিভাগের প্রধান গোলামহোসেইন মোহসেনি-এজেইয়ের সুপারিশের ভিত্তিতে এই সাধারণ ক্ষমা অনুমোদন করা হয়েছে। এর আওতায় আদালত ও সামরিক ট্রাইব্যুনালে দণ্ডিত বন্দিরা অন্তর্ভুক্ত রয়েছেন।  

বিচার বিভাগের কর্মকর্তা আলী মোজাফারি জানান, ক্ষমা পাওয়ার জন্য বন্দিদের বিরুদ্ধে কোনো ব্যক্তিগত বাদী থাকা যাবে না, কার্যকর অপরাধমূলক রেকর্ড থাকা চলবে না এবং সাজাভোগের একটি অংশ শেষ করার পর সংশোধনের লক্ষণ প্রদর্শন করতে হবে। 

তিনি বলেন, বন্দিদের বয়স, পারিবারিক পরিস্থিতি এবং অপরাধের ধরনও বিবেচনায় নেওয়া হয়েছে।  


মোজাফারি বলেন, বিচার বিভাগের মূলনীতি হলো দণ্ড সম্পূর্ণভাবে কার্যকর করা। কিন্তু সাজা কার্যকরের সময় যদি স্পষ্ট হয় যে কোনো ব্যক্তি সংশোধিত হয়েছেন এবং তার বিরুদ্ধে শাস্তি অব্যাহত রাখার প্রয়োজন নেই, তখন ক্ষমা বা সাজা হ্রাসের সুযোগ তৈরি হয়।

তবে এই কর্মকর্তা বলেন, রাষ্ট্রীয় নিরাপত্তাবিরোধী অপরাধ, গুপ্তচরবৃত্তি, অভ্যন্তরীণ বা বৈদেশিক জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে কর্মকাণ্ড এবং জননিরাপত্তা হুমকির মুখে ফেলার দায়ে দণ্ডিতদের কোনো অবস্থাতেই ক্ষমা করা হবে না।

এ ছাড়া যেসব মামলায় ব্যক্তিগত বাদী রয়েছে, বাদীর সম্মতি ছাড়া সেসব ক্ষেত্রে কোনও ধরনের ক্ষমা বা দণ্ড লাঘব করা হবে না। 



/ইউএমএইচ
 


  বিষয়:   ইরান  মোজতবা খামেনি 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: