পদত্যাগ করেছেন কলকাতার মেয়র ফিরহাদ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

তৃণমূল কংগ্রেস গত মে মাসে পশ্চিমবঙ্গের ক্ষমতা হারিয়েছে। এক মাসের মধ্যে জুনে তৃণমূলের হাতছাড়া হলো কলকাতার পৌরসভাও। শুক্রবার (৫ জুন)

2026-06-05T23:17:28+00:00
2026-06-05T23:17:28+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
আন্তর্জাতিক
পদত্যাগ করেছেন কলকাতার মেয়র ফিরহাদ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ১১:১৭ পিএম   (ভিজিট : ০)
মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম। সংগৃহীত ছবি
তৃণমূল কংগ্রেস গত মে মাসে পশ্চিমবঙ্গের ক্ষমতা হারিয়েছে। এক মাসের মধ্যে জুনে তৃণমূলের হাতছাড়া হলো কলকাতার পৌরসভাও।   
  
শুক্রবার (৫ জুন) কলকাতা পৌরসভার (কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন) মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম। চেয়ারপারসন মালা রায়ের কাছে পদত্যাগ পত্র তুলে দেন তিনি। 

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই রাজ্যজুড়ে বিভিন্ন পৌরসভায় একাধিক কাউন্সিলর, পঞ্চায়েত সদস্য, জেলা পরিষদের সদস্যরা নিজেদের পদ থেকে ইস্তফা দিয়েছেন। এবার সেই ঢেউ লাগলো কলকাতা পৌরসভাতেও। 

২০১৮ সালের নভেম্বরে কলকাতার মেয়র পদে বসেন ফিরহাদ হাকিম। ১৮৭৬ সালে প্রতিষ্ঠিত কলকাতা মিউনিসিপাল করপোরেশনের প্রথম মুসলমান মেয়র হয়েছিলেন ফিরহাদ। পরবর্তীতে ২০২১ সালে দ্বিতীয়বার মেয়রের আসনে বসেন কলকাতা বন্দর কেন্দ্রের বিধায়ক। প্রায় আট বছর মন্ত্রিত্ব এবং মেয়র পদ সমানতালে সামলেছেন মমতা ঘনিষ্ঠ এই তৃণমূল নেতা। 

সম্প্রতি মেয়র পদ থেকে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির কাছে অনুমতি নিয়েছিলেন ফিরহাদ। কারণ হিসেবে নিজের ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছিলেন, কলকাতা পৌরসভায় কাজের পরিবেশ নেই, সাম্প্রতিক পরিস্থিতিতে সেখানে কাজ করা ক্রমশ কঠিন হয়ে দাঁড়াচ্ছে। 


শুক্রবার পদত্যাগের সিদ্ধান্তের কথা ঘোষণা করে ফিরহাদ হাকিম জানান, আমি কেউ না। কিন্তু যে চেয়ারটায় নেতাজি সুভাষচন্দ্র বসু, বিধানচন্দ্র রায়, দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ বসেছিলেন, সেই চেয়ারটার আলাদা একটা সম্মান রয়েছে। এখন সেটা সম্ভব হচ্ছে না। তাই সেই চেয়ারটাকে আমি অবমাননা করতে পারিনা। 

তিনি আরও জানান, আমার মনে হয়, চেয়ার ধরে বসে রইলাম অথচ ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার- এটা হতে পারে না। তাই আমি পদত্যাগ করছি।

মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানিয়ে ফিরহাদ বলেন, ২০১৮ সালে তৎকালীন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের পদত্যাগের পর সব কাউন্সিলরদের সম্মতি নিয়ে আমাকে এই চেয়ারে বসানো হয়। সেখানে দাঁড়িয়ে আমি দায়িত্ব পালন করলাম ২০১৮ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত। ২০২১ সালের নির্বাচনে মানুষ আবার আমাদের সমর্থন করলেন এবং সেই থেকে আজ পর্যন্ত এই পদে রয়েছি।  



/ইউএমএইচ


  বিষয়:   কলকাতা  মেয়র  ফিরহাদ  পদত্যাগ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: