ভারত মহাসাগরে ইরানি তেলবাহী ট্যাংকারে মার্কিন অভিযান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানি অপরিশোধিত তেল পরিবহনের দায়ে ভারত মহাসাগরে নিষেধাজ্ঞাভুক্ত একটি ট্যাংকারে অভিযান চালিয়েছে মার্কিন বাহিনী।শুক্রবার (৫ জুন) মার্কিন সামরিক বাহিনীর বরাত

2026-06-05T23:52:25+00:00
2026-06-05T23:52:25+00:00
 
  শনিবার, ৬ জুন ২০২৬,
২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
শনিবার, ৬ জুন ২০২৬
আন্তর্জাতিক
ভারত মহাসাগরে ইরানি তেলবাহী ট্যাংকারে মার্কিন অভিযান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ১১:৫২ পিএম   (ভিজিট : ৭)
ভারত মহাসাগরে নিষেধাজ্ঞাভুক্ত একটি ট্যাংকারে অভিযান চালিয়েছে মার্কিন বাহিনী। সংগৃহীত ছবি
ইরানি অপরিশোধিত তেল পরিবহনের দায়ে ভারত মহাসাগরে নিষেধাজ্ঞাভুক্ত একটি ট্যাংকারে অভিযান চালিয়েছে মার্কিন বাহিনী। 

শুক্রবার (৫ জুন) মার্কিন সামরিক বাহিনীর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে মার্কিন ইন্দো-প্যাসিফিক কমান্ড জানিয়েছে, গতকাল ভারত মহাসাগরে নিষেধাজ্ঞাভুক্ত ও কোনো দেশের পতাকা ছাড়া চলাচলকারী ‘এমটি ডাভিনা’ নামের একটি তেলবাহী ট্যাংকারে প্রতিবন্ধকতা তৈরি করে। এরপর ‘রাইট অব ভিজিট’ প্রক্রিয়ার আওতায় সেটিতে অভিযান পরিচালনা করে মার্কিন বাহিনী। 

অভিযানের ছবি, ভিডিও ক্লিপসহ শেয়ার করা ওই পোস্টে মার্কিন কমান্ড আরও বলে, অবৈধ নেটওয়ার্ক ধ্বংস করতে এবং ইরানকে বস্তুগত সহায়তা প্রদানকারী নৌযানগুলোকে বাধা দিতে আমরা বিশ্বজুড়ে সামুদ্রিক আইন প্রয়োগের এই কঠোর অভিযান অব্যাহত রাখব। তারা যেখানেই কার্যক্রম পরিচালনা করুক না কেন, তাদের রুখে দেওয়া হবে।


এএফপির প্রতিবেদন থেকে জানা যায়, যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ ২০২৪ সালেই ‘এমটি ডাভিনা’ নামক ট্যাংকারটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। সে সময় মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল, জাহাজটি ইরান থেকে চীনে তেল পাচার করেছিল।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার পর বৈশ্বিক তেল সরবরাহের মূল পথ হরমুজ প্রণালি বন্ধ করে দেয় ইরান। এর জেরে গত ১৩ এপ্রিল থেকে ইরানের বন্দরগুলোয় নৌ অবরোধ দিয়ে রেখেছে মার্কিন নৌবাহিনী। ট্রাম্প প্রশাসনের লক্ষ্য— এই নৌ অবরোধের মাধ্যমে তারা ইরানকে অর্থনৈতিক চাপে রাখবে।

এদিকে ভারত সাগরে ট্রাম্প প্রশাসনের অভিযানের পরই ওমান সাগরে একটি মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে ইরানের নৌবাহিনী। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বাণিজ্যিক জাহাজ ও তেলবাহী ট্যাংকার জব্দসহ সমুদ্রপথে যাতায়াতকারী নৌযানগুলোকে হয়রানির অভিযোগ তুলে তেহরান এই পদক্ষেপ নিয়েছে।



/ইউএমএইচ


  বিষয়:   ভারত  মহাসাগর  ইরান  তেলবাহী ট্যাংকার  মার্কিন অভিযান 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: