সায়দাবাদে সিটি করপোরেশন কর্মীকে গুলি, ঢামেকে চিকিৎসাধীন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর সায়দাবাদ এলাকায় দুর্বৃত্তদের গুলিতে তানজিদ (৩৫) নামে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এক কর্মচারী গুরুতর আহত হয়েছেন।শুক্রবার (৫ জুন) রাত

2026-06-06T01:57:08+00:00
2026-06-06T01:57:08+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জাতীয়
সায়দাবাদে সিটি করপোরেশন কর্মীকে গুলি, ঢামেকে চিকিৎসাধীন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ১:৫৭ এএম 
সংগৃহীত ছবি
রাজধানীর সায়দাবাদ এলাকায় দুর্বৃত্তদের গুলিতে তানজিদ (৩৫) নামে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এক কর্মচারী গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৫ জুন) রাত সাড়ে ১০টার দিকে সায়দাবাদ পানির পাম্পের এর সামনে এই গুলির ঘটনা ঘটে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সায়দাবাদ পানির পাম্পসংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তানজিদকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।
আরও পড়ুন

আহতের বন্ধু মো. মামুন জানান, তানজিদের বাসা ওয়ারীর বি কে দাস লেন এলাকায়। তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মশক নিধন বিভাগে কর্মরত। রাতে সায়দাবাদ এলাকায় গেলে ১০ থেকে ১৫ জনের একটি দল তার ওপর হামলা চালায়। একপর্যায়ে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হলে একটি গুলি তার বাম পায়ের হাঁটুর নিচে বিদ্ধ হয়।

খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে প্রাথমিক সহায়তা দেন। পরে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছে। তার বাম পায়ে গুলি লেগেছে এবং জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এএডি/
  বিষয়:   সায়দাবাদ  সিটি করপোরেশন  কর্মী  গুলি  ঢামেক  চিকিৎসাধীন 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: