সায়েদাবাদে দুর্বৃত্তদের গুলিতে সিটি করপোরেশনের কর্মচারী আহত

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর সায়েদাবাদে দুর্বৃত্তদের গুলিতে সিটি করপোরেশনের এক কর্মচারী আহত হয়েছেন। ওই কর্মচারীর নাম মো. তানজিদ আলী (৩৫)।তানজিদ আলী রাজধানীর ওয়ারীর

2026-06-06T08:38:40+00:00
2026-06-06T08:38:40+00:00
 
  শনিবার, ৬ জুন ২০২৬,
২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
শনিবার, ৬ জুন ২০২৬
জাতীয়
সায়েদাবাদে দুর্বৃত্তদের গুলিতে সিটি করপোরেশনের কর্মচারী আহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ৮:৩৮ এএম   (ভিজিট : ১৫)
ছবি : সংগৃহীত
রাজধানীর সায়েদাবাদে দুর্বৃত্তদের গুলিতে সিটি করপোরেশনের এক কর্মচারী আহত হয়েছেন। ওই কর্মচারীর নাম মো. তানজিদ আলী (৩৫)।

তানজিদ আলী রাজধানীর ওয়ারীর বি কে দাশ লেনের আজগর আলীর ছেলে। তিনি দক্ষিণ সিটি করপোরেশনের মশক নিধন কার্যক্রমের কর্মচারী।

তানজিদের বন্ধু মামুন জানিয়েছেন, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সায়েদাবাদ পানির পাম্পের সামনে সাত থেকে আটজন দুর্বৃত্ত তানজিদের বাঁ হাঁটুর নিচে গুলি করে পালিয়ে যায়। খবর পেয়ে আহত অবস্থায় উদ্ধার করে রাত সোয়া ১১টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান বন্ধুরা।


ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আহত ওই ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সময়ের আলো/আআ


  বিষয়:   সায়েদাবাদ  দুর্বৃত্ত  গুলি  সিটি করপোরেশন  কর্মচারী  আহত 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: