নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ

নোয়াখালী প্রতিনিধি

সারাদেশ

নোয়াখালী সদর উপজেলায় বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। শুক্রবার (৫ জুন) বিকেলে উপজেলার বাঁধেরহাট বাজারে এই

2026-06-06T08:47:59+00:00
2026-06-06T08:47:59+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ৮:৪৭ এএম 
ছাত্রলীগের মিছিল। ছবি : সময়ের আলো
নোয়াখালী সদর উপজেলায় বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। শুক্রবার (৫ জুন) বিকেলে উপজেলার বাঁধেরহাট বাজারে এই মিছিল হয়।মিছিলের সময় বাজারে পুলিশের কয়েকজন সদস্য উপস্থিত থাকলেও মিছিলকারীরা সংখ্যায় বেশি হওয়ায় কোনো পদক্ষেপ নেয়নি। 

স্থানীয় সূত্রে জানা গেছে, নিষিদ্ধ সংগঠনটির সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের সাবেক সভাপতি আশরাফুল করিম বাবুর নেতৃত্বে বিকেলের দিকে সংগঠনটির হাজারো নেতাকর্মী বাজারে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। তারা এ সময় সংক্ষিপ্ত একটি সমাবেশ করে। মিছিলকারীরা এ সময় মব সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। 


নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিলের কথা স্বীকার করেন সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুর রহমান বলেন, মিছিলকারীদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/জোই


  বিষয়:   নোয়াখালী  ছাত্রলীগ  বিক্ষোভ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: