রংপুরে দুদিনে বেরোবি শিক্ষার্থীসহ পানিতে ডুবে ৩ জনের মৃত্যু

রংপুর ব্যুরো

সারাদেশ

রংপুরে আলাদা দুইটি স্থানে পানিতে ডুবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) নগরীর পানবাড়ী

2026-06-06T08:34:06+00:00
2026-06-06T12:16:22+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
রংপুরে দুদিনে বেরোবি শিক্ষার্থীসহ পানিতে ডুবে ৩ জনের মৃত্যু
রংপুর ব্যুরো
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ৮:৩৪ এএম  আপডেট: ০৬.০৬.২০২৬ ১২:১৬ পিএম
সংগৃহীত ছবি
রংপুরে আলাদা দুইটি স্থানে পানিতে ডুবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) নগরীর পানবাড়ী এলাকায় ঘাঘট নদী এবং পীরগাছা উপজেলার কৈকুড়ী ইউনিয়নে এ ঘটনাগুলো ঘটে।

মৃতরা হলেন, বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী শিহাব শাহরিয়ার ও সজিব মিয়ার ৬ বছর বয়সী ছেলে রাজীব মিয়া এবং শাহজাহান মিয়ার ৪ বছর বয়সী মেয়ে সেনাতুল আক্তার। তারা সম্পর্কে চাচাতো ভাইবোন।


এ বিষয়ে রংপুর মহানগরের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, বৃহস্পতিবার দুপুরে নগরীর পানবাড়ী এলাকায় ঘাঘট নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন শিক্ষার্থী শিহাব শাহরিয়ার। খোঁজাখুঁজির একপর্যায়ে তার মরদেহ নদীতে ভাসতে দেখা যায়। শিহাব নগরীর দর্শনা সূত্রাপুর এলাকার মুকুট মিয়ার ছেলে।

সময়ের আলো/জোই 


  বিষয়:   রংপুর  বেরোবি  পানিতে ডুবে 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: