হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৩২

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশে হাম ও হামের উপসর্গের প্রকোপ আশঙ্কাজনকভাবে বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে দেশে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে।

2026-06-06T16:20:00+00:00
2026-06-06T16:25:47+00:00
 
  শনিবার, ৬ জুন ২০২৬,
২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
শনিবার, ৬ জুন ২০২৬
জাতীয়
হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৩২
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ৪:২০ পিএম  আপডেট: ০৬.০৬.২০২৬ ৪:২৫ পিএম  (ভিজিট : ২৭)
হামে আক্রান্ত শিশুকে স্বস্তি দেওয়ার চেষ্টা করছেন এক অভিভাবক। সংগৃহীত ছবি
দেশে হাম ও হামের উপসর্গের প্রকোপ আশঙ্কাজনকভাবে বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে দেশে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ৩২ জন এই রোগে আক্রান্ত হয়েছেন। 

শনিবার (৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত বুলেটিন ও প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।  

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩ শিশুর মধ্যে ২ জন ঢাকা বিভাগের এবং ১ জন সিলেট বিভাগের। নতুন করে আক্রান্ত হওয়া ১ হাজার ৩২ জনসহ চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ৭৭ হাজার ৭৯১ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। 

পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৬৩ হাজার ১৩৪ শিশু। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫৮ হাজার ৯৬৪ জন। তবে এই সময়ের মধ্যে ৯ হাজার ৬২০ শিশুর শরীরে ল্যাব পরীক্ষার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে হাম শনাক্ত হয়েছে।  


ভয়াবহ এই প্রাদুর্ভাবে মৃত্যুর সংখ্যাও প্রতিনিয়ত বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে হামের উপসর্গে মারা গেছে ৫২২ শিশু। এ ছাড়া ল্যাব টেস্টে হাম শনাক্ত হওয়ার পর নিশ্চিতভাবে মারা গেছে আরও ৯১ জন। সব মিলিয়ে এই আড়াই মাসে হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মোট ৬১৩ শিশুর মৃত্যু হলো। 

বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের মধ্যে হামের এই আকস্মিক প্রকোপ ঠেকাতে টিকাদান কর্মসূচি আরও জোরদার করা এবং উপসর্গ দেখা দেওয়ার সাথে সাথেই চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তর মাঠপর্যায়ে নজরদারি ও সচেতনতা বাড়ানোর কার্যক্রম অব্যাহত রেখেছে।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   হাম  উপসর্গ  শিশুর মৃত্যু  আক্রান্ত 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: