বিসিবি নির্বাচন ও অস্ট্রেলিয়া সিরিজ ঘিরে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

সময়ের আলো ডেস্ক

জাতীয়

রাজধানীর মিরপুর এলাকায় চলাচলকারী যাত্রী ও যানবাহন চালকদের জন্য গুরুত্বপূর্ণ ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বাংলাদেশ ক্রিকেট

2026-06-07T09:45:57+00:00
2026-06-07T09:45:57+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জাতীয়
বিসিবি নির্বাচন ও অস্ট্রেলিয়া সিরিজ ঘিরে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ৯:৪৫ এএম 
সংগৃহীত ছবি
রাজধানীর মিরপুর এলাকায় চলাচলকারী যাত্রী ও যানবাহন চালকদের জন্য গুরুত্বপূর্ণ ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন এবং বাংলাদেশ-অস্ট্রেলিয়া ক্রিকেট সিরিজকে কেন্দ্র করে কয়েকদিন নির্দিষ্ট একটি সড়কে যান চলাচল সীমিত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

ডিএমপির প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৭ জুন বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচন এবং একই সময়ে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের কার্যক্রমকে ঘিরে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এলাকায় অতিরিক্ত জনসমাগম ও যানবাহনের চাপ সৃষ্টি হতে পারে। এ কারণে নিরাপত্তা ও যান চলাচল নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
আরও পড়ুন

নির্দেশনা অনুযায়ী, ৭ জুন ছাড়াও ৯, ১১ ও ১৪ জুন অনুষ্ঠিতব্য বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচগুলো উপলক্ষে স্টেডিয়াম-সংলগ্ন প্রশিকা সড়ক প্রতিদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত যানবাহন চলাচলের জন্য বন্ধ থাকবে।

ফলে এসব দিনে মিরপুর এলাকায় চলাচলকারীদের বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দিয়েছে পুলিশ। ডিএমপির সুপারিশকৃত পথ হলো— প্রশিকা ক্রসিং থেকে শিয়ালবাড়ি ক্রসিং, সেখান থেকে রাইনখোলা ও ঈদগাহ মাঠ হয়ে মিরপুর-১ অভিমুখে যাতায়াত করা।

ট্রাফিক বিভাগ বলছে, নির্ধারিত দিনগুলোতে স্টেডিয়াম এলাকার আশপাশে যানজটের চাপ বাড়তে পারে। তাই যাত্রী ও চালকদের সময় বিবেচনা করে আগাম যাত্রা পরিকল্পনা করার আহ্বান জানানো হয়েছে।

এএডি/
  বিষয়:   বিসিবি  নির্বাচন  অস্ট্রেলিয়া  সিরিজ  ডিএমপি  ট্রাফিক  নির্দেশনা 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: