প্রত্যেকটা ভালো কাজের একটা কাফফারা দিতে হয় : মোস্তফা সরয়ার ফারুকী

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

‘প্রত্যেকটা ভালো কাজের একটা কাফফারা দিতে হয়— এটা জেনেই সরকারে ঢোকার ঝুঁকি নিই। কিন্তু সেটা যে এইরকম ভয়াবহ হবে, তা

2026-06-07T11:14:58+00:00
2026-06-07T11:14:58+00:00
 
  রবিবার, ৭ জুন ২০২৬,
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ৭ জুন ২০২৬
রাজনীতি
প্রত্যেকটা ভালো কাজের একটা কাফফারা দিতে হয় : মোস্তফা সরয়ার ফারুকী
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ১১:১৪ এএম   (ভিজিট : ১৬)
সংগৃহীত ছবি
‘প্রত্যেকটা ভালো কাজের একটা কাফফারা দিতে হয়— এটা জেনেই সরকারে ঢোকার ঝুঁকি নিই। কিন্তু সেটা যে এইরকম ভয়াবহ হবে, তা কোনোদিন ভাবি নাই।’ সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী রবিবার (৭ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে বর্তমান পরিস্থিতি নিয়ে এভাবেই নিজের ক্ষোভ ও প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

সরকার ছাড়ার পর তাকে লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে চলমান নানামুখী সমালোচনা ও প্রচারণার জবাবে আজ তিনি এই মন্তব্য করেন।

টেলিভিশন ও চলচ্চিত্র জগতের এই খ্যাতিমান পরিচালক তার সমালোচকদের তীব্র ভাষায় আক্রমণ করে বলেন, ‘আমাদেরকে নিয়া এমনসব মানুষজন কথা বলতেছে, এদের উত্তর দিলেও আমাদের ইজ্জত থাকে না। উইথ অল রেসপেক্ট টু দেম, এই মানুষগুলা জীবনে কোনোদিন আমাদের সিলেবাসে ছিল না। এদের নিয়া কথা বলা তো দূরের কথা, এদের নামও আমাদের আড্ডায় কেউ কোনোদিন একবারও উচ্চারণ করে নাই। এরা এতটাই অপ্রাসঙ্গিক ছিল।’

তিনি আরও যোগ করেন, ‘আর এখন সাংবাদিক ভাই-বোনরা ফোন করে জিজ্ঞেস করে— ভাই, অমুক আপনার সম্পর্কে এই কথা বলছে, আপনার প্রতিক্রিয়া কী? বুঝেন অবস্থা! এখন এদের কথার উত্তর দিতে হইবো আমার? এটাই কাফফারা।’

সমালোচকদের এই সম্মিলিত আক্রমণকে ‘মিথ্যাচার’ ও ‘প্রোপাগান্ডা’ হিসেবে অভিহিত করে ফারুকী দাবি করেন, এই আক্রমণগুলোই প্রমাণ করে তিনি তার দায়িত্ব পালনে সফল ছিলেন। তিনি লেখেন, ‘যাই হোক, এদের মিথ্যাচার এবং সম্মিলিত প্রোপাগান্ডা বলে দেয় আমি আমার কাজটা ঠিকমত করতে পারছি।’

নিজের রাজনৈতিক অবস্থান ও আদর্শের কথা পুনর্ব্যক্ত করে এই নির্মাতা বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় থাকলে আমি মানুষের পক্ষে থাকতাম। জুলাইতেও আমি মানুষের পক্ষেই ছিলাম। আলহামদুলিল্লাহ।’

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টার দায়িত্ব পাওয়ার পর থেকেই ফারুকীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পক্ষে-বিপক্ষে ব্যাপক আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছিল। 


/কহু


  বিষয়:   কাফফারা  মোস্তফা সরয়ার ফারুকী 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: