গাজীপুরে শিশুকে ধর্ষণ চেষ্টার ঘটনায় মামলা দায়ের

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের কালিয়াকৈরে ৫ বছর বয়সি শিশুকে ধর্ষণ চেষ্টা এবং গ্রাম্য সালিশের মাধ্যমে তা ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছে।এ ঘটনায় শুক্রবার (৬

2026-06-07T14:04:50+00:00
2026-06-07T14:04:50+00:00
 
  রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
গাজীপুরে শিশুকে ধর্ষণ চেষ্টার ঘটনায় মামলা দায়ের
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ২:০৪ পিএম 
কালিয়াকৈর থানা। ছবি : সময়ের আলো
গাজীপুরের কালিয়াকৈরে ৫ বছর বয়সি শিশুকে ধর্ষণ চেষ্টা এবং গ্রাম্য সালিশের মাধ্যমে তা ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছে। 

এ ঘটনায় শুক্রবার (৬ জুন) ধর্ষণের শিকার শিশুটির মা রেনু আক্তার বাদি হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেন।

এর আগে, গত বুধবার (৪ জুন) উপজেলার চাপাইর ইউনিয়নের রশিদপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

অভিযুক্ত কিশোর উপজেলার রশিদপুর গ্রামের বাসিন্দা রিফাত আহমেদ (১৫)। সে স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনার পর কিশোরটি পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে ওই শিশুটি বাড়ির পাশের মাঠে কয়েকজন শিশুর সঙ্গে খেলাধুলা করছিল। এ সময় রিফাত শিশুটিকে চকলেটের লোভ দেখিয়ে পাশের একটি জঙ্গলে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। তখন শিশুটি চিৎকার দিলে কিশোর পালিয়ে যায়। তারপর স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। শিশুর পরিবার বিষয়টি স্থানীয় বাসিন্দাদের জানালে তারা বিষয়টি ধামাচাপা দিতে গ্রাম্য সালিশ বসায়। প্রহসনের সালিশ না মানার জন্য ভুক্তভোগী শিশুর পরিবারকে হুমকি প্রদান করা হয়।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে শুক্রবার রাতে শিশুটিকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। 

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম পিপিএম বার জানান, অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।

/মহু
  বিষয়:   শিশু  ধর্ষণ  গাজীপুর  কালিয়াকৈর 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: