৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা

​সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

সারাদেশ

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ৭ম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৪) ঘরে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে মো. ইব্রাহিম (৩৫) নামের এক ব্যক্তির

2026-06-05T17:37:18+00:00
2026-06-05T21:20:45+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা
​সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৫:৩৭ পিএম  আপডেট: ০৫.০৬.২০২৬ ৯:২০ পিএম
সরিষাবাড়ী থানা। ছবি : সংগৃহীত
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ৭ম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৪) ঘরে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে মো. ইব্রাহিম (৩৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে।

শুক্রবার (৫ জুন) এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে সরিষাবাড়ী থানায় মামলা করা হয়েছে। ইব্রাহিম কুমারপাড়া গ্রামের বাসিন্দা।

মামলার বিবরণ থেকে জানা যায়, ইব্রাহিম দুই সন্তানের জনক হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে ভুক্তভোগী ছাত্রীকে তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে নানাভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। লোকলজ্জার ভয়ে ওই ছাত্রী বিষয়টি প্রথমে তার পরিবারকে জানায়নি। ​গত ৪ জুন বিকেল ৪টার দিকে ওই ছাত্রী ইব্রাহিমের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময়, বাড়িতে কেউ না থাকার সুবাদে তাকে টেনে-হেঁচড়ে ঘরের ভেতর নিয়ে যায়। পরে ধর্ষণ করে।


​পরবর্তীতে ভুক্তভোগীকে বাড়িতে না পেয়ে তার আত্মীয়-স্বজন ও স্থানীয় লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ভুক্তভোগীর ফুফুসহ কতিপয় লোকজন ইব্রাহিমের ঘরে তল্লাশি চালিয়ে মেয়েটিকে উদ্ধার করে। উপস্থিতি টের পেয়ে ইব্রাহিম কৌশলে ঘর থেকে পালিয়ে যান। পরে ভুক্তভোগী ছাত্রী তার পরিবারের কাছে ঘটনার বিস্তারিত জানায়।

​এই বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানায়, অভিযোগ পাওয়ার পরপরই মামলাটি এজাহারভুক্ত করা হয়েছে। ভুক্তভোগী ছাত্রীর ডাক্তারি পরীক্ষার প্রক্রিয়া চলছে এবং অভিযুক্ত আসামিকে গ্রেফতারের জন্য পুলিশ কাজ করছে।

সময়ের আলো/জোই 


  বিষয়:   ছাত্রী  ধর্ষণ  মামলা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: