গোপালগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩০

গোপালগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

গোপালগঞ্জ সদর উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে ফকিরকান্দি ও ঘোষেরচর গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে পাঁচ পুলিশ সদস্যসহ অন্তত ৩০ জন

2026-10-20T04:40:51+00:00
2026-10-20T04:40:51+00:00
 
  মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬,
৪ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
সারাদেশ
গোপালগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩০
গোপালগঞ্জ সংবাদদাতা
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৪:৪০ এএম 
ছবি : সংগৃহীত
গোপালগঞ্জ সদর উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে ফকিরকান্দি ও ঘোষেরচর গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে পাঁচ পুলিশ সদস্যসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। সোমবার বিকেলে শুরু হওয়া বিরোধ সন্ধ্যার পর সংঘর্ষে রূপ নেয়। এ সময় টর্চলাইট জ্বালিয়ে ও মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করার ঘটনা ঘটে।

সোমবার (১৯ অক্টোবর) বিকেলে সদর উপজেলার শহরতলির ঘোষেরচর এলাকায় দুই গ্রামের মধ্যে ফুটবল খেলা চলাকালে এ ঘটনার সূত্রপাত হয়। খেলার একপর্যায়ে দুই পক্ষের লোকজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে বিরোধের জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খেলার সময় ফকিরকান্দি গ্রামের লোকজনের বিরুদ্ধে ঘোষেরচর গ্রামের কামরুল মোল্লার ছেলে হান্নান মোল্লাকে (২৮) দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে উত্তেজনা আরও বাড়ে।

সন্ধ্যার পর টর্চলাইট জ্বালিয়ে এবং মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করা হয়। একপর্যায়ে উভয় গ্রামের বাসিন্দারা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।


খবর পেয়ে শতাধিক পুলিশ সদস্য ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেন। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সংঘর্ষে পাঁচ পুলিশ সদস্যসহ দুই পক্ষের অন্তত ৩০ জন আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত দুজনকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত এক পুলিশ সদস্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   গোপালগঞ্জ  ফুটবল খেলা  সংঘর্ষ  আহত 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: