২ বাসের প্রতিযোগিতায় সড়কে প্রাণ গেল ২ জনের

টাঙ্গাইল সংবাদদাতা

সারাদেশ

টাঙ্গাইলের কালিহাতীতে দুই বাসের মধ্যে পাল্লাপাল্লির সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের দেয়ালে ধাক্কা লেগে দুইজন নিহত হয়েছেন। নিহতদের একজন বাসটির

2026-10-20T04:45:20+00:00
2026-10-20T04:45:20+00:00
 
  মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬,
৪ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
সারাদেশ
২ বাসের প্রতিযোগিতায় সড়কে প্রাণ গেল ২ জনের
টাঙ্গাইল সংবাদদাতা
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৪:৪৫ এএম 
ছবি : সংগৃহীত
টাঙ্গাইলের কালিহাতীতে দুই বাসের মধ্যে পাল্লাপাল্লির সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের দেয়ালে ধাক্কা লেগে দুইজন নিহত হয়েছেন। নিহতদের একজন বাসটির সুপারভাইজার, অন্যজন যাত্রী। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

সোমবার (১৯ অক্টোবর) রাত ৮টার দিকে ঢাকা-যমুনা সেতু মহাসড়কের কালিহাতীর পৌলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুপারভাইজারের নাম মিনাল (২৫)। তবে নিহত অপর যাত্রীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বকশীগঞ্জ থেকে ঢাকাগামী যমুনা এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস পৌলি এলাকায় পৌঁছালে অন্য একটি বাসের সঙ্গে পাল্লা দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান। একপর্যায়ে বাসটি মহাসড়কের পাশের একটি দেয়ালে সজোরে ধাক্কা খায়। এতে বাসের সামনের দিকে থাকা সুপারভাইজার ও এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরও তিনজন।


এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমান দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আহত ব্যক্তিদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   বাস  প্রতিযোগিতা  সড়ক  টাঙ্গাইল 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: