আমদানি-রফতানির আড়ালে বছরে ৮ বিলিয়ন ডলার পাচার হচ্ছে

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আমদানি-রফতানির আড়ালে বছরে ৮ বিলিয়ন ডলার পাচার হয়ে যাচ্ছে বলে সংসদে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।সোমবার (৮

2026-06-08T20:16:05+00:00
2026-06-08T20:16:05+00:00
 
  সোমবার, ৮ জুন ২০২৬,
২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
সোমবার, ৮ জুন ২০২৬
জাতীয়
সংসদে রুমিন ফারহানা
আমদানি-রফতানির আড়ালে বছরে ৮ বিলিয়ন ডলার পাচার হচ্ছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ৮:১৬ পিএম   (ভিজিট : ১৫)
রুমিন ফারহানা ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি : সংগৃহীত
আমদানি-রফতানির আড়ালে বছরে ৮ বিলিয়ন ডলার পাচার হয়ে যাচ্ছে বলে সংসদে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সোমবার (৮ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে সম্পূরক প্রশ্নে তিনি এই তথ্য জানান।

রুমিন ফারহানা বলেন, দীর্ঘ এক ঘণ্টা হাত উঁচিয়ে ছিলাম, এরপর সংসদে কথা বলার সুযোগ পেয়েছি- এই জন্য আপনাকে (ডেপুটি স্পিকার) ধন্যবাদ জানাই। আমার প্রশ্ন টাকা পাচারের বিরুদ্ধে বাণিজ্যমন্ত্রী কোনো পদক্ষেপ নেবেন কিনা এটা জানতে চাই।  


পরে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, আমদানি-রফতানির আড়ালে অনেক কিছু আছে। নানা পণ্য বিদেশে রফতানি হচ্ছে। অর্থ পাচার হচ্ছে এটা নিয়ে স্টাডির বিষয় আছে। এটা শুনতে যত সহজ প্রমাণ তত কঠিন। ১৩০ বিলিয়ন ডলার বাণিজ্য হচ্ছে। কিন্তু নির্দিষ্টভাবে বলা কঠিন কোন পণ্য রফতানি করে কত পাচার হচ্ছে। তবে এটা নিয়ে আমরা কাজ করছি রফতানির আড়ালে পাচারের প্রমাণ পেলে ব্যবস্থা নেবো।

সময়ের আলো/আআ



  বিষয়:   আমদানি  রফতানি  ডলার  পাচার 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: