১৪ বছর পালিয়ে থেকে গ্রেফতার হলেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

সারাদেশ

দিনাজপুরের হিলিতে পুলিশের বিশেষ অভিযানে দীর্ঘ ১৪ বছর পলাতক থাকার পর গ্রেফতার হলেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি মো. জামাল

2026-06-08T20:18:30+00:00
2026-06-08T20:18:30+00:00
 
  সোমবার, ৮ জুন ২০২৬,
২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
সোমবার, ৮ জুন ২০২৬
সারাদেশ
১৪ বছর পালিয়ে থেকে গ্রেফতার হলেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ৮:১৮ পিএম   (ভিজিট : ০)
আইনি প্রক্রিয়া শেষে আসামিকে দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে। ছবি : সময়ের আলো
দিনাজপুরের হিলিতে পুলিশের বিশেষ অভিযানে দীর্ঘ ১৪ বছর পলাতক থাকার পর গ্রেফতার হলেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি মো. জামাল হোসেন (৬০)। আসামি হাকিমপুর পৌর শহরের মধ্য বাসুদেবপুর এলাকার বাসিন্দা।

সোমবার (৮ জুন) দুপুরে হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।


পুলিশ জানায়, ২০১১ সালের ২০ নভেম্বর জামাল হোসেনের বিরুদ্ধে হাকিমপুর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়। বিচার কার্য শেষে আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। এরপর থেকেই তিনি দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

মো. জাকির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি জামাল হোসেন জয়পুরহাটের ক্ষেতলাল এলাকায় তার বোনের বাড়িতে আত্মগোপনে আছেন। পরবর্তীতে তাকে হাকিমপুর পৌর শহরের বাসুদেবপুর এলাকায় এনে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে আসামিকে দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

/মহু


  বিষয়:   আসামি  দিনাজপুর  হিলি  গ্রেফতার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: