৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

সারাদেশ

ঢাকার ধামরাইয়ে ৭ বছরের কন্যাশিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মো. রুবেল (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (৮ জুন) সকালে

2026-06-08T16:47:38+00:00
2026-06-08T16:47:38+00:00
 
  শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬,
৪ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ৪:৪৭ পিএম 
গ্রেফতার মো. রুবেল। ছবি : সময়ের আলো
ঢাকার ধামরাইয়ে ৭ বছরের কন্যাশিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মো. রুবেল (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৮ জুন) সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে, রবিবার বিকেলে ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের বড় কুশিয়ারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার রুবেল ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের কাইজারকুন্ড এলাকার বাসিন্দা। 


মামলা সূত্রে জানা যায়, রবিবার বিকেলে বড় কুশিয়ারায় একটি অটো গ্যারেজের পাশে খেলা করছিল শিশুটি। এ সময় রুবেল তাকে চানাচুর খাওয়ানোর কথা বলে গ্যারেজের ভেতরে টয়লেটের মধ্যে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। প্রতিবেশী এক মহিলা দেখতে পেয়ে শিশুটির পরিবার ও এলাকার লোকজনকে বিষয়টি জানান। এরপর শিশুটির পরিবার ও আশেপাশের লোকজন টয়লেটের সামনে গিয়ে দরজা খুলতে বলে। কিন্তু রুবেল দরজা না খুলে শিশুটির মুখ চেপে ধরে বসে থাকে। একপর্যায়ে দরজা ভেঙে ফেলার চেষ্টা করলে রুবেল দরজা খুলে দেয়। পরবর্তীতে সবাই মিলে রুবেলকে আটকে পুলিশের হেল্প লাইন ৯৯৯ নাম্বারে কল করে। সংবাদ পেয়ে ধামরাই থানার পুলিশ সেখানে গিয়ে রুবেলকে আটক করে থানায় নিয়ে আসে। 

এ বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোতাহার হোসেন বলেন, ‘রাতেই শিশুটির বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। আজ সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।’

/মহু

  বিষয়:   শিশু  ধর্ষণ  অভিযোগ  যুবক  গ্রেফতার  ধামরাই 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: