রাস্তা খননের গর্তে জমা পানিতে ডুবে শিশুর মৃত্যু

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাদেশ

ময়মনসিংহের গফরগাঁওয়ে রাস্তা খনন কাজে তৈরি হওয়া গর্তের পানিতে ডুবে মো. সুমন মিয়া (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

2026-06-08T21:14:51+00:00
2026-06-08T21:14:51+00:00
 
  সোমবার, ৮ জুন ২০২৬,
২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
সোমবার, ৮ জুন ২০২৬
সারাদেশ
রাস্তা খননের গর্তে জমা পানিতে ডুবে শিশুর মৃত্যু
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ৯:১৪ পিএম   (ভিজিট : ৭)
এ ঘটনায় আরও এক শিশু আহত হয়েছে। ছবি : প্রতীকী
ময়মনসিংহের গফরগাঁওয়ে রাস্তা খনন কাজে তৈরি হওয়া গর্তের পানিতে ডুবে মো. সুমন মিয়া (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরিয়ান (৭) নামে আরও এক শিশু আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে।

সোমবার (৮ জুন) দুপুরে উপজেলার কান্দিপাড়া আব্দুর রহমান ডিগ্রী কলেজের পেছনে এ ঘটনা ঘটে।

নিহত সুমন উপজেলার দত্তেরবাজার ইউনিয়নের বাসিন্দা। সে স্থানীয় নিউ মডেল একাডেমি স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। অন্যদিকে, আহত আরিয়ান উস্থি ইউনিয়নের কান্দিপাড়া গ্রামের বাসিন্দা।


এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ দুপুরে ৪ জন শিশু একসঙ্গে কলেজের পেছনে খেলা করছিল। খেলার ছলে নতুন রাস্তা খননে তৈরি হওয়া গর্তের পানিতে পড়ে সুমন ও আরিয়ান ডুবে যায়। অন্য শিশুদের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে সুমনকে মৃত অবস্থায় উদ্ধার করে। আরিয়ানকে আশঙ্কাজনক অবস্থায় গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘গর্তের পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ব্যপারে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

/মহু



  বিষয়:   গফরগাঁও  ময়মনসিংহ  শিশু  মৃত্যু  পানি  ডুবে 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: