আদালতের নির্দেশে কবর থেকে শিশুর লাশ উত্তোলন

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

সারাদেশ

চাঁদপুরের কচুয়া পৌরসভার দক্ষিণ করইশ গ্রামে আদালতের নির্দেশে আড়াই মাস পর কবর থেকে ফাহমিদা আক্তার (২.৫) নামে এক শিশুর লাশ

2026-06-08T16:58:45+00:00
2026-06-08T17:00:28+00:00
 
  শুক্রবার, ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
সারাদেশ
আদালতের নির্দেশে কবর থেকে শিশুর লাশ উত্তোলন
কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ৪:৫৮ পিএম 
মৃত্যুর আড়াই মাস পর কবর থেকে ফাহমিদা আক্তার নামে এক শিশুর লাশ উত্তোলন করা হয়েছে। ছবি : সময়ের আলো
চাঁদপুরের কচুয়া পৌরসভার দক্ষিণ করইশ গ্রামে আদালতের নির্দেশে আড়াই মাস পর কবর থেকে ফাহমিদা আক্তার (২.৫) নামে এক শিশুর লাশ উত্তোলন করা হয়েছে। 

জানা যায়, শিশুটির বাবা আমিন হোসেন তার কন্যার মৃত্যু নিয়ে সন্দেহ প্রকাশ করে আদালতে একটি মামলা দায়ের করেন। মামলায় তিনি তার স্ত্রী শারমিন আক্তারসহ দুজনকে আসামি করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে বিজ্ঞ আদালত লাশ উত্তোলন করে পুনরায় তদন্তের নির্দেশ দেন। আদালতের নির্দেশ বাস্তবায়নে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে চাঁদপুর পিবিআই সদস্যরা লাশ উত্তোলন করেন। পরে ময়নাতদন্তের জন্য লাশ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।


চাঁদপুর পিবিআইয়ের পরিদর্শক এমারত হোসেন জানান, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে। তদন্ত শেষ হলে বিস্তারিত জানা যাবে।

কচুয়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু নাছির বলেন,‘তদন্তের স্বার্থে প্রয়োজনীয় সকল কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে।’

/মহু



  বিষয়:   আদালত  শিশু  লাশ  উত্তোলন  চাঁদপুর  কচুয়া 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: