ছাগল চুরি করতে গিয়ে স্বামী-স্ত্রী গ্রেফতার

নিজস্ব সংবাদাতা

সারাদেশ

নওগাঁ জেলার বদলগাছিতে ছাগল চুরি করতে গিয়ে গ্রেফতার হয়েছেন স্বামী-স্ত্রী।মঙ্গলবার (৯ জুন) উপজেলার বারাতৈল থেকে তাদের গ্রেফতার করা হয়। এ

2026-06-10T12:01:48+00:00
2026-06-10T19:47:31+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
ছাগল চুরি করতে গিয়ে স্বামী-স্ত্রী গ্রেফতার
নিজস্ব সংবাদাতা
প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ১২:০১ পিএম  আপডেট: ১০.০৬.২০২৬ ৭:৪৭ পিএম
স্বামী-স্ত্রীসহ চোর চক্রের ৩ সদস্যকে আটক করেছে পুলিশ। ছবি : সংগৃহীত
নওগাঁ জেলার বদলগাছিতে ছাগল চুরি করতে গিয়ে গ্রেফতার হয়েছেন স্বামী-স্ত্রী।

মঙ্গলবার (৯ জুন) উপজেলার বারাতৈল থেকে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী নাজমা বেগম বাদী হয়ে বদলগাছি থানায় একটি নিয়মিত মামলা করেছেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে উপজেলার বালুভরা ইউনিয়নের মির্জাপুর গ্রামের নাজমা বেগমের বাড়ি থেকে একটি ছাগল চুরি হয়। চোরচক্র ছাগলটি নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন তাদের ধাওয়া করেন। ওই সময় সেখানে টহল ডিউটিতে ছিল থানা পুলিশের একটি দল। স্থানীয় জনতা ও টহল পুলিশের যৌথ প্রচেষ্টায় উপজেলার বারাতৈল থেকে স্বামী-স্ত্রীসহ চোর চক্রের ৩ সদস্য, তাদের ব্যবহৃত অটোরিকশা ও চুরি হওয়া ছাগল আটক করা হয়।


গ্রেফতার ব্যক্তিরা হলেন, নওগাঁ সদর উপজেলার পার নওগাঁ এলাকার মো. শহীদ ও তার স্ত্রী মোসা. জেসমিন খাতুন এবং রজকপুর ধোপাপাড়ার মো. সাগর ইসলাম।

এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ‘জেলাজুড়ে চুরি-ছিনতাইসহ যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড রোধে পুলিশের এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।’

পুলিশ জানায়, আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

/মহু
  বিষয়:   ছাগল  চুরি  স্বামী-স্ত্রী  গ্রেফতার  নওগাঁ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: