স্বরাষ্ট্র মন্ত্রণালয় অ‌ভিমুখে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ইসলামী ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. খুরশিদ আলমের পদত্যাগসহ ছয় দফা দাবিতে আন্দোলনরত ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’ এবার

2026-06-10T13:27:01+00:00
2026-06-10T13:27:01+00:00
 
  বুধবার, ১০ জুন ২০২৬,
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
বুধবার, ১০ জুন ২০২৬
জাতীয়
স্বরাষ্ট্র মন্ত্রণালয় অ‌ভিমুখে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ১:২৭ পিএম   (ভিজিট : ৩০)
সংগৃহীত ছবি
ইসলামী ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. খুরশিদ আলমের পদত্যাগসহ ছয় দফা দাবিতে আন্দোলনরত ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’ এবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্দেশে স্মারকলিপি জমা দিতে যাচ্ছে।

বুধবার (১০ জুন) সকালেই রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে থেকে বেলা সাড়ে ১১টার দিকে একটি মিছিল বের করে সংগঠনটির নেতাকর্মীরা। সেখান থেকেই তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যাত্রা শুরু করেন।

দীর্ঘ এক সপ্তাহের বেশি সময় ধরে ব্যাংকের বর্তমান চেয়ারম্যানের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছে ফোরামটি। তাদের মূল দাবি- বর্তমান পরিচালনা পর্ষদ পুনর্গঠন এবং নেতৃত্ব পরিবর্তন।
আরও পড়ুন

ফোরামের আহ্বায়ক ও মুখপাত্র অধ্যাপক নুর উন-নবী জানান, শুধু চেয়ারম্যানের পদত্যাগ নয়, মোট ছয়টি দাবি সামনে রেখে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি জমা দেবেন।

এর আগে গত ১ জুন ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে নতুন চেয়ারম্যান মো. খুরশীদ আলমের নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন শুরু করে ফোরামটি। সেই সময় পরিস্থিতি উত্তপ্ত হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিচার্জ, টিয়ারশেল, জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

উল্লেখ্য, গত ২৪ মে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদে পরিবর্তন আসে। ওইদিন অধ্যাপক ড. এম জুবায়দুর রহমান পদত্যাগ করেন এবং পরে সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলম নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন। এরপর থেকেই ব্যাংকের একটি অংশের গ্রাহক ও শেয়ারহোল্ডারদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

এএডি/


  বিষয়:   স্বরাষ্ট্র  মন্ত্রণালয়  ইসলামী  ব্যাংক  সচেতন  গ্রাহক  ফোরাম 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: