সাড়ে ৩ ঘণ্টা পর ঢাকা-জামালপুর রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

ময়মনসিংহে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ থাকার পর আবারও সচল হয়েছে ঢাকা-জামালপুর রেলপথ।বুধবার (১০

2026-06-10T13:31:00+00:00
2026-06-10T13:31:00+00:00
 
  বুধবার, ১০ জুন ২০২৬,
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
বুধবার, ১০ জুন ২০২৬
সারাদেশ
সাড়ে ৩ ঘণ্টা পর ঢাকা-জামালপুর রুটে ট্রেন চলাচল স্বাভাবিক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ১:৩১ পিএম   (ভিজিট : ১৭)
সংগৃহীত ছবি
ময়মনসিংহে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ থাকার পর আবারও সচল হয়েছে ঢাকা-জামালপুর রেলপথ। 

বুধবার (১০ জুন) দুপুরে উদ্ধার অভিযান সফলভাবে সম্পন্ন হওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।

রেলওয়ে সূত্র জানায়, দুপুর পৌনে ১টার দিকে লাইনচ্যুত বগিটি উদ্ধার করে রেললাইন পরিষ্কার করা হয়। এরপরই এই রুটে ট্রেন চলাচলের অনুমতি দেওয়া হয়। ফলে প্রায় সাড়ে তিন ঘণ্টা পর স্বাভাবিক অবস্থায় ফিরে আসে রেল যোগাযোগ।

এর আগে সকালে জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ময়মনসিংহ শহরের ইটাখোলা রোড এলাকায় পৌঁছালে এর পাওয়ার কারের কয়েকটি চাকা রেললাইন থেকে বিচ্যুত হয়ে পড়ে। তবে লাইনচ্যুত হওয়ার পরও ট্রেনটি কিছু দূর এগিয়ে যায়, যার ফলে রেললাইনের একটি কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়।
আরও পড়ুন

ঘটনার পরপরই ওই রুটে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে বিভিন্ন স্টেশনে অপেক্ষমাণ যাত্রীদের পাশাপাশি দুর্ঘটনাকবলিত ট্রেনের শত শত যাত্রীও দুর্ভোগে পড়েন। অনেককে দীর্ঘ সময় ট্রেনের ভেতর কিংবা স্টেশন এলাকায় অপেক্ষা করতে হয়।

খবর পাওয়ার পর রেলওয়ের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। কেওয়াটখালী লোকোশেড থেকে পাঠানো বিশেষ উদ্ধারকারী ট্রেনের সহায়তায় লাইনচ্যুত বগিটি সরিয়ে নেওয়া হয় এবং ক্ষতিগ্রস্ত অংশ প্রাথমিকভাবে মেরামত করা হয়।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, উদ্ধার কাজ সম্পন্ন হওয়ার পর ট্রেন চলাচল পুনরায় শুরু হয়েছে এবং বর্তমানে রেলপথে যোগাযোগ স্বাভাবিক রয়েছে।

এএডি/


  বিষয়:   ঘণ্টা  ঢাকা  জামালপুর  রুট  ট্রেন  চলাচল  স্বাভাবিক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: