যশোরের অভয়নগরে গাঁজা সেবনের দায়ে মাসুদ মোল্যা (৪০) নামে এক মাদকসেবীকে দুই মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৯ জুন) রাত ১০টায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু এই আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত মাসুদ মোল্যা উপজেলার বুইকারা গ্রামের ড্রাইভারপাড়া এলাকার বাসিন্দা।
ভ্রাম্যমাণ আদালতের পেশকার সুব্রত কুমার রায় জানান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উদ্যোগে উপজেলার বুইকারা গ্রামের ড্রাইভারপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় সড়কের পাশে গাঁজা সেবনের দায়ে মাসুদ মোল্যা নামে এক মাদকসেবীকে আটক করা হয়। অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাকে শাস্তি দেন।
এ ব্যাপারে শেখ সালাউদ্দীন দিপু বলেন, ‘আটক ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাজা দেওয়া হয়েছে।’
/মহু