স্বাস্থ্য খাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট ঘোষণা করবে সরকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আগামী বাজেটে স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ইতিহাসের সবচেয়ে বড় অঙ্কের অর্থ বরাদ্দ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড.

2026-06-10T15:18:03+00:00
2026-06-11T08:29:44+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
জাতীয়
স্বাস্থ্য খাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট ঘোষণা করবে সরকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ৩:১৮ পিএম  আপডেট: ১১.০৬.২০২৬ ৮:২৯ এএম
ড্যাবের এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য জানান। সংগৃহীত ছবি
আগামী বাজেটে স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ইতিহাসের সবচেয়ে বড় অঙ্কের অর্থ বরাদ্দ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি উল্লেখ করেন, দেশের মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমান এই খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। 

বুধবার (১০ জুন) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য জানান। 

স্বাস্থ্য প্রতিমন্ত্রী তার বক্তব্যে বলেন, আগামীকাল দেশের নতুন বাজেট ঘোষিত হতে যাচ্ছে। এই বাজেটে দেশের ইতিহাসে প্রথমবারের মতো স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ নিশ্চিত করছে বিএনপি সরকার। তবে কেবল বড় বাজেট ঘোষণা করাই যথেষ্ট নয় উল্লেখ করে তিনি বলেন, বরাদ্দকৃত অর্থের সঠিক ব্যবহার করে সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চিকিৎসক সমাজ ও বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের সমন্বিতভাবে কাজ করতে হবে। 

সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়ার এই সরকারি উদ্যোগে চিকিৎসকদের বিশাল ভূমিকা রয়েছে বলে তিনি স্মরণ করিয়ে দেন।


সরকারের ভবিষ্যৎ স্বাস্থ্য পরিকল্পনার কথা তুলে ধরে ড. এম এ মুহিত বলেন, বর্তমান প্রশাসন সারা দেশের মানুষকে ‘ই-হেলথ কার্ড’-এর আওতায় এনে একটি আধুনিক ও ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর। 

এছাড়া বৈষম্যহীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যা সংখ্যা ৩০ থেকে ৫০টি থেকে বাড়িয়ে ১০১ শয্যার পূর্ণাঙ্গ উপজেলা হাসপাতালে রূপান্তর করার যে ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমান দিয়েছিলেন, তা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ড্যাবের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ডা. মো. আবুল কেনানের সভাপতিত্বে এবং সংগঠনটির মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিলের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন ড্যাবের সাবেক মহাসচিব ডা. মো. আব্দুস সালাম।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   স্বাস্থ্য খাত  সর্বোচ্চ বাজেট  সরকার  স্বাস্থ্য প্রতিমন্ত্রী 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: