ব্যভিচার মামলায় ক্রিকেটার নাসির ও তামিমা খালাস

আদালত প্রতিবেদক

আইন-আদালত

বহুল আলোচিত ব্যভিচার ও মানহানির মামলায় ক্রিকেটার নাসির হোসাইন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মিকে খালাস দিয়েছেন আদালত। দীর্ঘ বিচারিক

2026-06-10T12:37:03+00:00
2026-06-10T12:43:11+00:00
 
  বুধবার, ১০ জুন ২০২৬,
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
বুধবার, ১০ জুন ২০২৬
আইন-আদালত
ব্যভিচার মামলায় ক্রিকেটার নাসির ও তামিমা খালাস
আদালত প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ১২:৩৭ পিএম  আপডেট: ১০.০৬.২০২৬ ১২:৪৩ পিএম  (ভিজিট : ৬)
সংগৃহীত ছবি
বহুল আলোচিত ব্যভিচার ও মানহানির মামলায় ক্রিকেটার নাসির হোসাইন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মিকে খালাস দিয়েছেন আদালত। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বুধবার (১০ জুন) দুপুরে মামলার রায় ঘোষণা করা হয়।

ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ রায় দেন। রায় ঘোষণার সময় দুপুর সাড়ে ১২টার দিকে আদালত আসামিদের অভিযোগ থেকে অব্যাহতি দেন।

এর আগে বেলা ১১টা ৪৭ মিনিটে তামিমার হাত ধরে আদালতের এজলাসে উপস্থিত হন নাসির হোসাইন। এ সময় আদালত প্রাঙ্গণে উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা যায়।
আরও পড়ুন

মামলার নথি অনুযায়ী, ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি তামিমার সাবেক স্বামী রাকিব হাসান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। অভিযোগে বলা হয়, বৈবাহিক সম্পর্ক চলমান থাকা অবস্থায় তামিমা তালাক ছাড়াই ক্রিকেটার নাসিরকে বিয়ে করেন এবং তাকে প্রলুব্ধ করে নিয়ে যান- যা ব্যভিচার ও মানহানির অভিযোগ হিসেবে উল্লেখ করা হয়।

অভিযোগে আরও বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের ছবি ছড়িয়ে পড়ার পর বিষয়টি রাকিবের নজরে আসে। পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে তিনি পুরো ঘটনা সম্পর্কে জানতে পারেন বলে দাবি করা হয়।

মামলায় রাকিব হাসান ও তার পক্ষের আইনজীবীরা দাবি করেন, এই ঘটনায় তার ব্যক্তিগত ও পারিবারিক জীবনে মারাত্মক মানসিক চাপ সৃষ্টি হয়েছে এবং তার সামাজিক মর্যাদাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

মোট ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে গত ১৬ এপ্রিল মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়। দীর্ঘ শুনানি ও বিচারিক প্রক্রিয়ার পর অবশেষে আদালত আজ রায় ঘোষণা করে আসামিদের খালাস দেন।

এএডি/


  বিষয়:   ব্যভিচার  মামলা  ক্রিকেটার  নাসির  তামিমা  খালাস 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: