প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৪:২৪ পিএম
ছবি : সংগৃহীতএকই মামলায় আসামির তিনবার আগাম জামিন নেওয়ার ঘটনায দুই আইনজীবীকে তলব করেছেন হাইকোর্ট। আগামী রোববার তাদের স্বশরীরে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
এই দুই আইনজীবী হলেন, তানিয়া সুলতানা ও মিজানুর রহমান।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিচারপতি মো. সেলিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ হাসিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এক মামলায় আসামি একবার আগাম জামিন নিতে পারেন। এক্ষেত্রে তথ্য গোপন করে এক মামলায় আসামির তিনবার আগাম জামিন নেওয়া হয়েছে। বিষয়টি আদালতের নজরে আসার পর সংশ্লিষ্ট আইনজীবীদের তলব করেছেন।
সময়ের আলো/টিকে