সীমান্তবর্তী সব জেলায় প্রতিবাদ সমাবেশ করবে ১১ দল

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বাংলাদেশে পুশইন এবং ভারতীয় সীমান্তে অব্যাহত বাংলাদেশি নাগরিক হত্যার প্রতিবাদে শুক্রবার (১২ জুন) দেশের সব সীমান্তবর্তী জেলা ও সীমান্ত পয়েন্টগুলোতে

2026-06-10T15:42:36+00:00
2026-06-10T15:42:36+00:00
 
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে
সীমান্তবর্তী সব জেলায় প্রতিবাদ সমাবেশ করবে ১১ দল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ৩:৪২ পিএম 
সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। সংগৃহীত ছবি
বাংলাদেশে পুশইন এবং ভারতীয় সীমান্তে অব্যাহত বাংলাদেশি নাগরিক হত্যার প্রতিবাদে শুক্রবার (১২ জুন) দেশের সব সীমান্তবর্তী জেলা ও সীমান্ত পয়েন্টগুলোতে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে ১১ দলীয় ঐক্য। 

একই সঙ্গে দেশজুড়ে খুন, ধর্ষণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রতিবাদে আগামী সোমবার (১৫ জুন) রাজধানীর শাহবাগের শহীদ হাদী চত্বরে কেন্দ্রীয় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জোটটিবুধবার (১০ জুন) দুপুর সাড়ে ১২টায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে এই নতুন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। 

অবিলম্বে ভারত সরকার কর্তৃক বাংলাদেশে পুশ-ইন ও সীমান্ত হত্যাকাণ্ড বন্ধের দাবিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। 

সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ বর্তমান সরকারের তীব্র সমালোচনা করে বলেন, বর্তমান প্রশাসন অতীতের ফ্যাসিবাদী কায়দাতেই দেশ পরিচালনা করছে। তাদের কর্মকাণ্ডে এটি স্পষ্ট যে তারা কোনো প্রকৃত সংস্কার চায় না। এই সুযোগে প্রতিবেশী দেশ প্রতিনিয়ত বাড়াবাড়ি করে যাচ্ছে এবং তাদের দেশের বাসিন্দাদের কোনো আইনগত প্রক্রিয়া ছাড়াই জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। 

তিনি পরিসংখ্যান তুলে ধরে বলেন, সীমান্তে এই ধরনের হত্যাকাণ্ড বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য একটি মারাত্মক হুমকি। গত তিন মাসে ভারত অন্তত ৫০ বারের বেশি পুশ-ইনের চেষ্টা করেছে এবং গত ১০০ দিনে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে ১৯ জন নিরীহ বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। অথচ বাংলাদেশ সরকার এই বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে যথাযথ ও কার্যকর পদক্ষেপ নিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। 


একই সঙ্গে সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যকে জাতীয় নীতির সঙ্গে সাংঘর্ষিক ও মানবাধিকারের স্পষ্ট লঙ্ঘন বলে তিনি অভিহিত করেন।

ড. হামিদুর রহমান আযাদ সরকারকে নতজানু পররাষ্ট্রনীতি পরিহার করার আহ্বান জানিয়ে বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিরোধী দলগুলো সবসময় সজাগ থাকবে। সরকার যাতে জাতীয় স্বার্থে কোনো ধরনের উদাসীনতা দেখাতে না পারে, সেজন্য সাধারণ জনগণকেও সচেতন থাকার আহ্বান জানান তিনি। 

সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী তার সীমান্ত এলাকা পরিদর্শনের অভিজ্ঞতা ব্যক্ত করে বলেন, সীমান্ত অঞ্চলের মানুষেরা অত্যন্ত মানবেতর ও ঝুঁকিপূর্ণ জীবন যাপন করছেন। সীমান্তে সরকারের নিরাপত্তা ব্যবস্থা ও ভূমিকা অত্যন্ত অপ্রতুল উল্লেখ করে তিনি বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) আরও শক্তিশালী ও আধুনিক করার তাগিদ দেন। 

সংবাদ সম্মেলনে জোটের অন্যান্য শীর্ষস্থানীয় নেতারাও উপস্থিত ছিলেন।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   সীমান্তবর্তী জেলা  প্রতিবাদ  সমাবেশ  ১১ দল 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: