আওয়ামী লীগের দুর্বৃত্তরা ছাড়া সবাই আমাদের কাছে নিরাপদ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ও ভোলা-৪ আসনের সংসদ সদস্য

2026-10-30T10:45:19+00:00
2026-10-30T10:45:44+00:00
 
  শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬,
১৪ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
রাজনীতি
যুবদলের সাধারণ সম্পাদক
আওয়ামী লীগের দুর্বৃত্তরা ছাড়া সবাই আমাদের কাছে নিরাপদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১০:৪৫ এএম  আপডেট: ৩০.১০.২০২৬ ১০:৪৫ এএম
যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ও ভোলা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন। ছবি : সংগৃহীত
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ও ভোলা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন বলেছেন, আওয়ামী লীগের দুর্বৃত্তরা ছাড়া সবাই তাদের কাছে নিরাপদ। তবে যারা বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাতন, হামলা, জমি ও ব্যবসাপ্রতিষ্ঠান দখলের সঙ্গে জড়িত, তাদের আইনের মুখোমুখি হতে হবে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় ভোলার চরফ্যাশন উপজেলা শহরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নয়ন বলেন, ‘আমরা বলেছিলাম আমাদের কাছে সবাই নিরাপদ। কিন্তু যারা আমাদের সহযোদ্ধাদের হাত-পা কেটে নিয়েছে, চোখ তুলে নিয়েছে, বিএনপি করার অপরাধে বাস্তুচ্যুত করেছে, জমি-ব্যবসাপ্রতিষ্ঠান দখল করেছে তারা নিরাপদ থাকবে না, তারা থাকবে জেলখানায়। শুধু ওইসব দুর্বৃত্ত ছাড়া সবাই আমাদের কাছে নিরাপদ।’


গত ১৭ বছরের আওয়ামী লীগবিরোধী আন্দোলনে যুবদলের ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, আন্দোলনের শুরু থেকে ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিবাদের পতন পর্যন্ত যুবদল রাজপথে সক্রিয় ছিল। এ আন্দোলনে অনেকে জীবন দিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন এবং নির্যাতনের শিকার হয়েছেন।

সমাবেশে নেতাকর্মীদের মাদকসংশ্লিষ্ট ব্যক্তিদের থেকে দূরে থাকার এবং মাদক ব্যবসায়ীদের আইনের হাতে তুলে দেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি চরফ্যাশন ও মনপুরার উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন।

চরফ্যাশন উপজেলা যুবদলের আহ্বায়ক সহিদুল আলম প্রিন্সের সভাপতিত্বে সমাবেশে জেলা ও উপজেলা যুবদলের নেতারা বক্তব্য দেন। সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম রাসেল।


সময়ের আলো/এমকে
  বিষয়:   আওয়ামী লীগ  দুর্বৃত্ত  নিরাপদ  যুবদল  সাধারণ সম্পাদক 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: