রাউজানে দুই দিনে ৫ গরু চুরি

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের রাউজান দুই দিনের ব্যবধানে ৫টি গরু চুরির ঘটনা ঘটেছে।গত সোম ও মঙ্গলবার (৮ ও ৯ জুন) রাতে রাউজান সদর

2026-06-10T16:00:00+00:00
2026-06-10T16:00:00+00:00
 
  শনিবার, ৮ আগস্ট ২০২৬,
২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ৮ আগস্ট ২০২৬
সারাদেশ
রাউজানে দুই দিনে ৫ গরু চুরি
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ৪:০০ পিএম 
রাতের আঁধারে চুরি হয়েছে ৫টি গরু। ছবি : প্রতীকী
চট্টগ্রামের রাউজান দুই দিনের ব্যবধানে ৫টি গরু চুরির ঘটনা ঘটেছে।

গত সোম ও মঙ্গলবার (৮ ও ৯ জুন) রাতে রাউজান সদর এলাকার হরিষখান পাড়া ও উপজেলার গুজরা গ্রাম থেকে গরুগুলো চুরি হয়। 

ভুক্তভোগী সালাউদ্দিন জানান, গভীর রাতে চোরের দল বাইরে থেকে তার বসতঘরের দরজায় তালা লাগিয়ে দেন। এরপর তারা গোয়ালঘর থেকে ২টি গরু চুরি করে নিয়ে যায়। তার ২টি গরুর বাজার মূল্য প্রায় দুই লাখ টাকা বলে তিনি জানান। 


অন্য ভুক্তভোগী কামাল মিয়া জানান, তারা হাসপাতালে ছিলেন। সেই সুযোগে রাতের বেলা তার গোয়ালঘর থেকে ৩টি গরু চুরি করে নিয়ে যায়। গরুগুলোর বাজার মূল্য আনুমানিক প্রায় ৩ লাখ টাকা।

রাউজান থানার তদন্ত পরিদর্শক (এসআই) তানভীর হোসেন বলেন, ‘গরু চুরির ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ হাতে পেলে জড়িতদের শনাক্ত করে আমরা আইনি পদক্ষেপ নিব।’

/মহু


  বিষয়:   রাউজান  চট্টগ্রাম  গরু  চুরি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: