বাংলাদেশ ও ইইউ সম্পর্ক আরো গভীর করার অঙ্গিকার পুর্নব্যক্ত

কূটনৈতিক প্রতিবেদক

জাতীয়

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে বাংলাদেশের বহুমুখী অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত এবং বাংলাদেশের উন্নয়ন যাত্রায় ইইউয়ের অব্যাহত সম্পৃক্ততার প্রশংসা

2026-06-10T23:29:46+00:00
2026-06-10T23:29:46+00:00
 
  বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬,
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
জাতীয়
বাংলাদেশ ও ইইউ সম্পর্ক আরো গভীর করার অঙ্গিকার পুর্নব্যক্ত
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ১১:২৯ পিএম   (ভিজিট : ১১)
বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের পতাকা। সংগৃহীত ছবি
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে বাংলাদেশের বহুমুখী অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত এবং বাংলাদেশের উন্নয়ন যাত্রায় ইইউয়ের অব্যাহত সম্পৃক্ততার প্রশংসা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বাংলাদেশ ও ইইউয়ের মধ্যে সাম্প্রতিক উচ্চ-পর্যায়ের আলোচনার কথা স্মরণ করেন এবং দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। ইউরোপীয় কমিশনের আন্তর্জাতিক সম্পর্ক, প্রত্যাবর্তন ও ভিসা বিষয়ক ভিজিটিং ডিরেক্টর হেনরিক নিলসেন বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসলে প্রতিমন্ত্রী এমন মন্তব্য করেন। এমন সময়ে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের রাষ্ট্রদূত মাইকেল মিলারও উপস্থিত ছিলেন।      

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিমন্ত্রী ইইউর সঙ্গে বাংলাদেশের বহুমুখী অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং বাংলাদেশের উন্নয়ন যাত্রায় ইইউয়ের অব্যাহত সম্পৃক্ততার প্রশংসা করেন। তিনি বাংলাদেশ ও ইইউয়ের মধ্যে সাম্প্রতিক উচ্চ-পর্যায়ের আলোচনার কথা স্মরণ করেন এবং দ্বিপাক্ষিক সম্পর্কের ক্রমবর্ধমান গতিতে সন্তোষ প্রকাশ করেন। 
 
আলোচনায় অভিবাসন ও গতিশীলতা সহযোগিতা বিশেষভাবে আলোচিত হয়। প্রতিমন্ত্রী মানব পাচার এবং সব ধরনের অনিয়মিত অভিবাসনের প্রতি বাংলাদেশের শূন্য-সহনশীলতা নীতির কথা পুনর্ব্যক্ত করেন এবং নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসনকে উৎসাহিত করার ক্ষেত্রে সরকারের অঙ্গীকারের ওপর জোর দেন। তিনি ইইউ ট্যালেন্ট পার্টনারশিপ উদ্যোগের প্রশংসা করেন এবং ইইউ সদস্য রাষ্ট্রগুলোকে নতুন বৈধ অভিবাসন পথ তৈরি করতে ও বাংলাদেশি দক্ষ কর্মী ও পেশাজীবীদের জন্য সুযোগ সম্প্রসারণ করতে আহ্বান জানান। উভয় পক্ষ ইইউয়ের আসন্ন আশ্রয় ও প্রত্যাবর্তন সীমান্ত পদ্ধতি নিয়েও মতবিনিময় করেছে এবং অভিবাসন ও প্রত্যাবর্তন সংক্রান্ত বিষয়ে ঘনিষ্ঠ সমন্বয়, নিয়মিত সংলাপ ও যথাযথ প্রক্রিয়ার গুরুত্বের ওপর জোর দিয়েছে। উভয় পক্ষই অনিয়মিত অভিবাসনের ঝুঁকি ও পরিণতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির চলমান প্রচেষ্টার ওপর আলোকপাত করেছে। 


আলোচনায় রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন, বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ), স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের উত্তরণ, শিক্ষা, ক্রীড়া, আঞ্চলিক ও বহুপাক্ষিক সহযোগিতাসহ আরও বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত ছিল। প্রতিমন্ত্রী রোহিঙ্গা ও আশ্রয়দাতা সম্প্রদায়কে ইউরোপীয় ইউনিয়নের অব্যাহত সমর্থনের জন্য ধন্যবাদ জানান এবং মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায়, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের বিষয়ে আন্তর্জাতিক মনোযোগ বজায় রাখার গুরুত্ব পুনর্ব্যক্ত করেন। 

বাংলাদেশ-ইইউ সম্পর্ককে আরও গভীর করতে এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতামূলক প্রচেষ্টা জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করার মধ্য দিয়ে উভয় পক্ষের বৈঠকটি শেষ হয়। 



/ইউএমএইচ



  বিষয়:   বাংলাদেশ  ইইউ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: