দুই ভাইয়ের বিরোধ মেটাতে গিয়ে জামায়াত কর্মী আহত

নড়াইল প্রতিনিধি

সারাদেশ

নড়াইলে পারিবারিক বিরোধ মেটাতে গিয়ে সালিশ বৈঠকে হামলার শিকার হয়েছেন মো. আব্দুর রহিম (৪৫) নামে এক জামায়াত কর্মী। বৃহস্পতিবার (১১

2026-06-11T13:01:39+00:00
2026-06-11T18:51:43+00:00
 
  সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
দুই ভাইয়ের বিরোধ মেটাতে গিয়ে জামায়াত কর্মী আহত
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ১:০১ পিএম  আপডেট: ১১.০৬.২০২৬ ৬:৫১ পিএম
মো. আব্দুর রহিম। ছবি : সংগৃহীত
নড়াইলে পারিবারিক বিরোধ মেটাতে গিয়ে সালিশ বৈঠকে হামলার শিকার হয়েছেন মো. আব্দুর রহিম (৪৫) নামে এক জামায়াত কর্মী। বৃহস্পতিবার (১১ জুন) সকালে নড়াইল পৌর এলাকার ডুমুরতলা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ডুমুরতলা গ্রামের ঈদগা পাড়া এলাকার দুই ভাই আশিক মোল্যা ও রাজু মোল্যার মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। এরই জেরে বুধবার আশিক মোল্যা তার ভাই রাজুর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন এবং ভাই ও বাবাকে মারধর করেন। পরে এ ঘটনার সমাধানের জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে গ্রাম্য সালিশের আয়োজন করা হয়।

সালিশ বৈঠক চলাকালে একপর্যায়ে অভিযুক্ত আশিক মোল্যা বৈঠক থেকে চলে যাওয়ার চেষ্টা করেন। তখন সালিশদার হিসেবে উপস্থিত আব্দুর রহিম তাকে আটকানোর চেষ্টা করলে আশিক ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন।

স্থানীয়রা আহত আব্দুর রহিমকে উদ্ধার করে প্রথমে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। পরে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

ঘটনার পর থেকে অভিযুক্ত আশিক মোল্যা পলাতক রয়েছেন। তবে তার বাবা কালিম মোল্যা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তিনি আহত ব্যক্তিকে দেখতে হাসপাতালে যাচ্ছেন এবং ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

/এসএকে
  বিষয়:   বিরোধ  জামায়াত  কর্মী  আহত  নড়াইল 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: