প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

বাগেরহাট সংবাদদাতা

সারাদেশ

বাগেরহাটে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অপরাধে মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) দ্বীপ মন্ডলকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (৪ অক্টোবর) বিকেলে

2026-10-04T21:44:52+00:00
2026-10-04T21:58:59+00:00
 
  রবিবার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
রবিবার, ৪ অক্টোবর ২০২৬
সারাদেশ
প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
বাগেরহাট সংবাদদাতা
প্রকাশ: রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ৯:৪৪ পিএম  আপডেট: ০৪.১০.২০২৬ ৯:৫৮ পিএম
বাগেরহাট মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) দ্বীপ মন্ডল। ছবি : সংগৃহীত
বাগেরহাটে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অপরাধে মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) দ্বীপ মন্ডলকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (৪ অক্টোবর) বিকেলে তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

এর আগে, দুপুরে বিষ্ণুপুর ইউনিয়নের একটি গ্রামে একজন প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে তার বসত বাড়িতে দ্বীপ মন্ডলকে আটক করে স্থানীয়রা। পরে খবর পেয়ে বাগেরহাট মডেল থানা পুলিশ তাকে উদ্ধার করে।

এসআই দ্বীপ মন্ডল বিষ্ণুপুর ইউনিয়নের বিট অফিসার ছিলেন। যার সুবাদে ওই এলাকায় তার যাওয়া-আসা অপেক্ষাকৃত বেশি ছিল।

বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম বলেন, এসআই দ্বীপ মন্ডলকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। তার বিরুদ্ধে তদন্ত হবে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান জেলা পুলিশের এই কর্মকর্তা।

সময়ের আলো/আতা
  বিষয়:   বাগেরহাট  প্রবাসী  স্ত্রী  অনৈতিক সম্পর্ক  অপরাধ  মডেল থানা  উপ-পরিদর্শক  এসআই  প্রত্যাহার  পুলিশ লাইনে সংযুক্ত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: