তেঁতুলিয়ায় ৪০ বছর পর শিক্ষকের আবেগঘন বিদায়

পঞ্চগড় প্রতিনিধি

সারাদেশ

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ঐতিহ্যবাহী সিপাইপাড়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নুরুল ইসলামের দীর্ঘ প্রায় ৪০ বছরের শিক্ষকতা জীবনের পরিসমাপ্তি ঘটল। তার

2026-06-11T19:02:08+00:00
2026-06-11T23:53:14+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
চার দশকের শিক্ষকতার ইতি
তেঁতুলিয়ায় ৪০ বছর পর শিক্ষকের আবেগঘন বিদায়
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৭:০২ পিএম  আপডেট: ১১.০৬.২০২৬ ১১:৫৩ পিএম
শিক্ষক নুরুল ইসলামকে বিদায়ী সংবর্ধনা। ছবি : সময়ের আলো
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ঐতিহ্যবাহী সিপাইপাড়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নুরুল ইসলামের দীর্ঘ প্রায় ৪০ বছরের শিক্ষকতা জীবনের পরিসমাপ্তি ঘটল। তার অবসর গ্রহণ উপলক্ষে এক বর্ণাঢ্য ও আবেগঘন বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১১ জুন) বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়টির আয়োজনে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এক শোকাতুর ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রিয় শিক্ষাগুরুর বিদায়লগ্নে অনেকেই স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।

Advertisement
তহিদুল ইসলামের সভাপতিত্বে এবং আব্দুল হামিদ ও আকলিমা খাতুনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি হারুণ অর রশিদ, সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, ইউসুফ আলী, ফকিরপাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক এবং সিপাইপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজাহারুল হক।


অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন শিক্ষক আব্দুল হাকিম, রয়েল আলী প্রধান, রাশেদ আল প্রধান এবং অভিভাবক মনসুর আলীসহ অনেকে। 

বক্তারা নুরুল ইসলামের দীর্ঘ কর্মজীবনের সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধের প্রশংসা করে বলেন, নুরুল ইসলাম শুধু একজন শিক্ষকই নন, তিনি ছিলেন আলোকবর্তিকা। চার দশক ধরে তিনি এই জনপদে শিক্ষার আলো ছড়িয়ে অসংখ্য মানুষের জীবন গড়ে দিয়েছেন।

জানা গেছে, ১৯৮৭ সাল থেকে শিক্ষকতা পেশায় যুক্ত হওয়া মো. নুরুল ইসলাম অত্যন্ত সুনামের সাথে দীর্ঘ ৩৮ বছর অতিবাহিত করেছেন। বিদায় বেলায় বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা তাদের প্রিয় স্যারের শাসন আর স্নেহের কথা মনে করে অশ্রুসিক্ত হয়ে পড়েন। অনুষ্ঠানের একটি বিশেষ অংশে বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকে অবদান রাখা প্রয়াত সব শিক্ষকদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

বিদায়ি বক্তব্যে মো. নুরুল ইসলাম বলেন, ১৯৮৭ থেকে আজ অবধি এই বিদ্যালয়ই ছিল আমার ধ্যান-জ্ঞান। দীর্ঘ পথচলায় সহকর্মী ও শিক্ষার্থীদের যে ভালোবাসা পেয়েছি, তা আমার জীবনের শ্রেষ্ঠ অর্জন। শিক্ষকতা জীবনের প্রতিটি মুহূর্ত আমার স্মৃতিতে অম্লান হয়ে থাকবে। বক্তব্য শেষে তিনি সবার কাছে দোয়া ও ক্ষমা প্রার্থনা করেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী শিক্ষককে মানপত্র, সম্মাননা স্মারক ও বিশেষ উপহার সামগ্রী প্রদান করা হয়।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক মজাহারুল ইসলাম বলেন, আমাদের বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নুরুল ইসলাম দীর্ঘ প্রায় ৪০ বছর নিষ্ঠা ও সুনামের সঙ্গে শিক্ষকতা করে আজ অবসরে গেলেন। তিনি এই বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও শিক্ষার্থীদের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে আমরা তাকে যথাযোগ্য সম্মান ও ভালোবাসার মাধ্যমে বিদায় সংবর্ধনা জানিয়েছি।

এ সময় তিনি বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে বলেন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে বিদ্যালয়ে একটি নতুন ভবন নির্মাণ অত্যন্ত জরুরি। এ বিষয়ে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্যের প্রতি প্রতিনিধির মাধ্যমে আন্তরিকভাবে সহযোগিতা কামনা করছি।

সময়ের আলো/জোই

  বিষয়:   তেঁতুলিয়া  শিক্ষক  বিদায় 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: