মোটরসাইকেল চালককে হামলার অভিযোগে গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর কাফরুলে মোটরসাইকেল চালকের মাথায় ইট দিয়ে আঘাত করে ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৪)।বৃহস্পতিবার (১১

2026-06-12T11:34:05+00:00
2026-06-12T11:35:02+00:00
 
  শুক্রবার, ১২ জুন ২০২৬,
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ১২ জুন ২০২৬
জাতীয়
মোটরসাইকেল চালককে হামলার অভিযোগে গ্রেফতার ২
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ১১:৩৪ এএম  আপডেট: ১২.০৬.২০২৬ ১১:৩৫ এএম  (ভিজিট : ১৭)
ছবি : সংগৃহীত
রাজধানীর কাফরুলে মোটরসাইকেল চালকের মাথায় ইট দিয়ে আঘাত করে ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৪)।

বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় কাফরুল থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মো. ফয়সাল ও মো. কালু (২৭)। 

র‍্যাবের তথ্য অনুযায়ী, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায়, এক মোটরসাইকেল চালককে ইট দিয়ে আঘাত করে ফেলে দেওয়ার ঘটনা ঘটেছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পরই বিষয়টি তদন্তে নামে র‍্যাব।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দাবি করেন, মোটরসাইকেল চালক রাফির সঙ্গে তাদের ব্যবসায়িক বিরোধ ছিল। সেই বিরোধ থেকেই আগে একাধিকবার বাকবিতণ্ডা ও উত্তেজনার সৃষ্টি হয়।

ঘটনার দিন রাফি একা মোটরসাইকেল চালিয়ে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় তাকে থামানোর চেষ্টা করা হয়। প্রথমে কালু মোটরসাইকেল থামাতে ব্যর্থ হন। পরে আগে থেকে অবস্থান নেওয়া পারভেজ একটি ইটের টুকরো ছুড়ে রাফির মাথায় আঘাত করেন। এতে তিনি মোটরসাইকেল থেকে পড়ে গুরুতর আহত হন।

র‍্যাব জানায়, ঘটনার পর অভিযুক্তরাই আহত রাফিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

এ ঘটনায় জড়িত অন্যদের খুঁজে বের করতে এবং আইনগত প্রক্রিয়া এগিয়ে নিতে কাজ চলছে বলেও জানিয়েছে র‍্যাব।

/এসএকে


  বিষয়:   মোটরসাইকেল  চালক  হামলা  অভিযোগ  গ্রেফতার  ঢাকা  রাজধানি  কাফরুল 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: