শিক্ষার্থীদের বৈজ্ঞানিক উদ্ভাবনে এগিয়ে যাবে দেশ : জাহিদ হোসেন

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

সারাদেশ

ক্ষুদে শিক্ষার্থীদের বৈজ্ঞানিক উদ্ভাবনের মাধ্যমে দেশের উন্নয়ন এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী

2026-06-13T05:25:39+00:00
2026-06-13T05:25:39+00:00
 
  শনিবার, ১৩ জুন ২০২৬,
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
শনিবার, ১৩ জুন ২০২৬
সারাদেশ
শিক্ষার্থীদের বৈজ্ঞানিক উদ্ভাবনে এগিয়ে যাবে দেশ : জাহিদ হোসেন
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৫:২৫ এএম   (ভিজিট : ১১)
ছবি : সময়ের আলো
ক্ষুদে শিক্ষার্থীদের বৈজ্ঞানিক উদ্ভাবনের মাধ্যমে দেশের উন্নয়ন এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শুক্রবার (১২ জুন) রাত সাড়ে ৯টায় দিনাজপুর হিলিতে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক বৈজ্ঞানিক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আজকের ক্ষুদে শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ কর্ণধার। ক্ষুদে শিক্ষার্থীদের বৈজ্ঞানিক উদ্ভাবনের মাধ্যমে তাদের হাত ধরেই আগামী দিনে বিজ্ঞান ও কৃষির উন্নয়ন হবে। সেই সাথে দেশের উন্নয়ন এগিয়ে যাবে।
আরও পড়ুন

এদিন সকাল ১০টায় শিক্ষার গুনগত উৎকর্ষতা সহায়তা কর্মসূচির(ইইএসএস) আয়োজনে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এই প্রদর্শনীতে উপজেলার ১২ টি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে শিক্ষার্থীরা তাদের বিজ্ঞান ভিত্তিক প্রকল্প, প্রযুক্তিগত উদ্ভাবন ও স্টার্টআপ ধারণা উপস্থাপন করে। পরে অধ্যাপক জাহিদ হোসেন মেলায় ক্ষুদে শিক্ষার্থীদের স্টল পরিদর্শন করেন এবং পুরস্কার বিতরণ করেন ডা. এ জেড এম জাহিদ।

এবারের মেলায় অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজ প্রথম, দ্বিতীয় বাংলাহিলি সরকারি বালিকা বিদ্যালয় ও তৃতীয় স্থান অধিকার করেছেন বাঁশমুড়ি উচ্চ বিদ্যালয়। বিজয়ী শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে শিক্ষার্থী ও শিক্ষকদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন প্রধান অতিথি সহ অন্য অতিথিবৃন্দ।

এএডি/


  বিষয়:   শিক্ষার্থী  বৈজ্ঞানিক  উদ্ভাবন  দেশ  জাহিদ হোসেন  হিলি  দিনাজপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: