সন্দ্বীপে শীর্ষ সন্ত্রাসী ‘ছেনী বাবলু’সহ গ্রেফতার ২

সীতাকুণ্ড প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের সন্দ্বীপে বিশেষ অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত মিলাদ হোসেন বাবলু ওরফে ‘ছেনী বাবলু’সহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

2026-06-13T15:13:19+00:00
2026-06-13T15:13:19+00:00
 
  শনিবার, ১৩ জুন ২০২৬,
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
শনিবার, ১৩ জুন ২০২৬
সারাদেশ
সন্দ্বীপে শীর্ষ সন্ত্রাসী ‘ছেনী বাবলু’সহ গ্রেফতার ২
সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৩:১৩ পিএম   (ভিজিট : ১৫)
সন্দ্বীপ থানা পুলিশ বিশেষ অভিযানের মাধ্যমে তাদের গ্রেফতার করে। ছবি : সময়ের আলো
চট্টগ্রামের সন্দ্বীপে বিশেষ অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত মিলাদ হোসেন বাবলু ওরফে ‘ছেনী বাবলু’সহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে কার্তুজ, দেশীয় ধারালো অস্ত্র, ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১২ জুন) রাতে সন্দ্বীপ থানা পুলিশ বিশেষ অভিযানের মাধ্যমে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন- মিলাদ হোসেন বাবলু (৩৫) এবং মো. জুয়েল রানা (৩৬)।


চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল জানান, গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে তাহের বাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৩ টি দেশীয় এলজি, ৪ টি কার্তুজ, ১ টি ছেনি, ১ টি চাপাতি, ৩১৫ পিস ইয়াবা এবং নগদ ১১ হাজার ২২০ টাকা উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, মিলাদ হোসেন বাবলু দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন। তার বিরুদ্ধে সন্দ্বীপ থানাসহ বিভিন্ন থানায় প্রায় ২০ টি মামলা রয়েছে।

এ ঘটনায় অস্ত্র ও মাদক উদ্ধারের অভিযোগে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নতুন করে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

/মহু


  বিষয়:   সন্দ্বীপ  সন্ত্রাসী  গ্রেফতার  চট্টগ্রাম 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: