জামালপুরে ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

জামালপুর প্রতিনিধি

সারাদেশ

জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিনের নির্দেশে জেলায় মাদক বিরোধী অভিযানে ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার

2026-06-13T16:01:41+00:00
2026-06-13T16:01:41+00:00
 
  বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১৭ জুন ২০২৬
সারাদেশ
জামালপুরে ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৪:০১ পিএম   (ভিজিট : ৪৬)
উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ৮ লক্ষ ৪০ হাজার টাকা। ছবি : সময়ের আলো
জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিনের নির্দেশে জেলায় মাদক বিরোধী অভিযানে ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৩ জুন) ভোরে এ অভিযান চালানো হয়। দুপুরে জামালপুর সদর থানায় এক প্রেস ব্রিফিংয়ে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন পুলিশ। 

জামালপুর পৌরশহরের মৃধাপাড়া ও দয়াময়ী মোড় এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- পার্শ্ববর্তী শেরপুর সদর উপজেলার কুসুমহাটি কৃষ্ণপুর উত্তরপাড়া গ্রামের বাসিন্দা খোদেজা বেগম (৪০) ও জামালপুর জেলার মেলান্দহ উপজেলার মুন্সী নাংলা গ্রামের বাসিন্দা বুলবুলি (৫৮)।


জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.নাজমুস সাকিব বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে মৃধাপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভাড়াটিয়া খোদেজা বেগমের কক্ষ থেকে পলিথিনে মোড়ানো ৪২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে খোদেজা জানান, গাঁজাগুলো বিক্রয়ের উদ্দেশ্যে তার কাছে রাখা হয়েছিল। খোদেজা বেগমের দেওয়া তথ্যের ভিত্তিতে শহরের দয়াময়ী মোড় থেকে মোছা. বুলবুলি নামে আরও এক নারীকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত ওই গাঁজা ক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে এসেছিলেন বলে স্বীকার করেন বুলবুলি।’

উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ৮ লক্ষ ৪০ হাজার টাকা বলেও জানান তিনি।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, ‘খোদেজা বেগম একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার নামে শেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। গ্রেফতার দুই নারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের আইনি প্রক্রিয়ায় আদালতে প্রেরণ করা হবে।’

/মহু





  বিষয়:   জামালপুর  গাঁজা  মাদক  কারবারি  গ্রেফতার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: