সুন্দরবনের নদী থেকে বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি

সারাদেশ

সুন্দরবনের খোলপেটুয়া নদীতে এক জেলের জালে রঙিন নকশার বিরল প্রজাতির একটি কচ্ছপ ধরা পড়েছে।শনিবার (১৩ জুন) বেলা ২টায় গাবুরা ইউনিয়নের

2026-06-13T17:06:00+00:00
2026-06-13T17:06:00+00:00
 
  বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১৭ জুন ২০২৬
সারাদেশ
সুন্দরবনের নদী থেকে বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৫:০৬ পিএম   (ভিজিট : ২৬)
কচ্ছপটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। ছবি : সময়ের আলো
সুন্দরবনের খোলপেটুয়া নদীতে এক জেলের জালে রঙিন নকশার বিরল প্রজাতির একটি কচ্ছপ ধরা পড়েছে।

শনিবার (১৩ জুন) বেলা ২টায় গাবুরা ইউনিয়নের স্থানীয় যুবকেরা জেলের কাছ থেকে কচ্ছপটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করে।

এর আগে, গত শুক্রবার দুপুরে কচ্ছপটি জেলের জালে ধরা পড়েছিল। গ্রামে খবর ছড়িয়ে পড়লে কচ্ছপটি দেখতে এলাকার মানুষ ভিড় করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গাবুরা ইউনিয়নের খোলপেটুয়া গ্রামের শেখ বাড়ি এলাকার এক জেলে খোলপেটুয়া নদীতে মাছ ধরার জন্য জাল ফেললে রঙিন নকশার ১০ কেজি ওজনের কচ্ছপটি ধরা পড়ে। পরে তিনি সেটি নিজের বাড়িতে এনে রাখেন।


শনিবার দুপুরে সিপিজি (কমিউনিটি পেট্রোলিং গ্রুপ) সদস্যদের মাধ্যমে স্থানীয় যুবকেরা কচ্ছপটি বন বিভাগের কলাগাছিয়া স্টেশনে হস্তান্তর করেন। 

সুন্দরবনের কলাগাছিয়া ফাঁড়ির স্টেশন কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ‘এটি কোন প্রজাতি, তা বলতে পারছি না। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে কচ্ছপটির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।’

কচ্ছপটি বর্তমানে তাদের হেফাজতে রয়েছে বলে জানান তিনি। 

/মহু


  বিষয়:   সুন্দরবন  বিরল  প্রজাতি  কচ্ছপ  উদ্ধার  সাতক্ষীরা  খুলনা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: