চট্টগ্রামের লোহাগাড়ায় পাচারকালে বিলুপ্ত প্রজাতির ১টি মূখপোড়া হনুমান ও ১২টি কচ্ছপ উদ্ধার করেছে চুনতী বনবিভাগ। অভিযানের সময় বন্যপ্রাণী পাচারের দায়ে মো. হাদিস রহমান (৪০) নামে এক পাচারকারীকে আটক করা হয়েছে।
সোমবার (৮ জুন) বন্যপ্রাণী ব্যবস্হাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের চুনতি বনরেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখের নেতৃত্বে বনবিভাগের একটি দল এ অভিযান চালায়।
আটক হাদিস রহমান ঢাকা জেলার মীরপুর কাঁচাবাজার এলাকার বাসিন্দা।
বনবিভাগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র বনাঞ্চল থেকে বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী গোপনে সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে চালান করে আসছিল। পাচারের উদ্দেশ্যে কক্সবাজারে চকরিয়া উপজেলার একটি বাড়িতে বেশ কিছু বন্যপ্রাণী মজুদ করা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে সে বাড়িতে অভিযান চালিয়ে বন্যপ্রাণীসহ তাকে আটক করা হয়।
চুনতী বন্যপ্রাণী ও অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ জানান, হাদিস রহমানের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন, ২০২৬’র ১০(১) এবং (৪) ৪১(৩) ধারায় মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
/মহু